Logo
Logo
×

Advertisement

অন্যান্য

১৫ বছর পর ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:১৯ পিএম

১৫ বছর পর ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

Advertisement

দীর্ঘ ১৫ বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

রোববার বিকাল পৌনে ৪টার দিকে তার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতনিসহ এসে ভোট দেন সাবেক এ রাষ্ট্রপতি।

কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আবদুল হামিদ সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছিলেন। ওই নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই রাজনীতিবিদ। 

২০১৩ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। পরে ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতির শপথ নেন তিনি। এই দুই মেয়াদে দীর্ঘ ১০ বছরের বেশি সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভোট দিতে পারেননি। ২০২৩ সালের এপ্রিলে বিদায় নেন আবদুল হামিদ। 

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন ভোট সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ

ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ

ঢাকার বাস রুট র‌্যাশনালাইজেশন বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার বাস রুট র‌্যাশনালাইজেশন বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাবিতে সাংবাদিক নির্যাতন হামলাকারীরা চিহ্নিত হলেও চার দিনে কেউ গ্রেফতার হয়নি

হামলাকারীরা চিহ্নিত হলেও চার দিনে কেউ গ্রেফতার হয়নি

ইউপি নির্বাচনের দিনক্ষণ সোমবার জানাবে ইসি

ইউপি নির্বাচনের দিনক্ষণ সোমবার জানাবে ইসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম