Logo
Logo
×

Advertisement

জাতীয়

আগামী সংসদ কি গণপরিষদের মতো ক্ষমতা পাবে, যা বললেন শিশির মনির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এএম

আগামী সংসদ কি গণপরিষদের মতো ক্ষমতা পাবে, যা বললেন শিশির মনির

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

Advertisement

গণপরিষদ না হলেও আগামী সংসদের সাময়িক একটি বিশেষ ক্ষমতা থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সংবিধান সংশোধনের জন্য বিশেষ এ ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। 

আগামী সংসদ কি গণপরিষদের মতো ক্ষমতা পাবে? এমন প্রশ্নের জবাবে যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অ্যাডভোকেট শিশির মনির বলেন, এটা গণপরিষদ হবে না, সংসদই থাকবে তবে তার একটি ক্ষমতা থাকবে। এই ক্ষমতা হলো কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির মতো। এটা গণপরিষদ হচ্ছে না কিন্তু তার একটি ক্ষমতা থাকবে। সাংবিধানিক যেসব মৌলিক সংশোধনের কথা আমরাা বলছি সেগুলো এই ক্ষমতা না থাকলে পরিবর্তন সম্ভব নয়। এ জন্যই তো আমরা গণভোটের কথা বলছি। 

সেই সংসদ কীভাবে পরিচালিত হবে এর ব্যাখ্যায় তিনি বলেন, এই সংসদের দুটি কাজ হবে। একটি কাজ হবে- রেগুলোর যে সংসদ হয় সেটির কার্যক্রম পরিচালনা করা। একইসঙ্গে তার আরেকটি দায়িত্ব থাকবে সাময়িক সময়ের জন্য- বাংলায় যাকে বলে গাঠনিক ক্ষমতা। এটি সব সময়ের জন্য না, সাময়কি সময়ের জন্য। এরমধ্যে সংবিধান সংশোধন করে সাধারণ সংসদ যেভাবে কাজ করবে সেভাবে করবে। এ ক্ষেত্রে সবাই প্রস্তাব করছে- দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। একটা উচ্চকক্ষ থাকবে একটা নিম্নকক্ষ থাকবে। আমরা চিন্তা করছি আমরা এ কথা বলব- নির্বাচনের পর প্রথম যে অধিবেশন হবে সে অধিবেশনেই গাঠনিক পাওয়ার এপ্লাই করে সংবিধান সংশোধনের কথা যে বলা হচ্ছে সেগুলো সংশোধন করে এর যে কনস্টিটুয়েন্ট পাওয়ার সেটি আর এপ্লাই করার দরকার নেই। এরপর এ সংসদই উচ্চকক্ষ আর নিম্নকক্ষ হিসেবে স্বাভাবিকভাবে চলতে থাকবে। 

গণভোটের ধরণ কেমন হবে এমন প্রশ্নে শিশির মনির বলেন, এর আগে তো আমাদের দেশে গণভোট হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়ার সময় গণভোট হয়েছে। এগুলোতে সব বিষয় ধরে ধরে হয় না। জিয়াউর রহমানের সময় ছিল- প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৃহীত সব নীতি ও কর্মপদ্ধতির সঙ্গে আপনি একমত কি না, হ্যাঁ বলুন অথবা না বলুন। এরশাদ সরকারের আমলেও তাই করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আমলে যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি পদ্ধতিতে আসা হয় তখনও একই প্রশ্ন এসেছিল। কাজেই আগের তিনটি গণভোট যেভাবে হয়েছে এখনও সেভাবে হবে। বলা হবে- জুলাই সনদে অন্তর্ভূক্ত বিষয়গুলোর সম্পর্কে আমরা একমত কি না। জনগণ যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ আর যদি বলে না তাহলে না। এটি ধরে ধরে হবে না। পুরোটা একসঙ্গে হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংসদ মেডিকেল সেন্টারে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব, বাড়বে জনবল

সংসদ মেডিকেল সেন্টারে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব, বাড়বে জনবল

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি

আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি

অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি

মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা

মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা

আরও পড়ুন

অবৈধ অভিবাসন ও মানবপাচার ঠেকাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ

অবৈধ অভিবাসন ও মানবপাচার ঠেকাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ

চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু

চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু

রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম