Logo
Logo
×

Advertisement

জাতীয়

জন্ম নিবন্ধন ছাড়াও টাইফয়েডের টিকা পাওয়া যাবে যেভাবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম

জন্ম নিবন্ধন ছাড়াও টাইফয়েডের টিকা পাওয়া যাবে যেভাবে

ছবি: সংগৃহীত

Advertisement

জন্ম নিবন্ধন ছাড়াও টাইফয়েডের টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী।

বুধবার (৮ অক্টোবর) গুলশান-২-এ ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহমুদা আলী বলেন, ‘টাইফয়েড প্রতিরোধে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ডিএনসিসির ১০টি অঞ্চলে টাইফয়েড টিকা দেওয়া হবে। এ ১০ অঞ্চলে ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ১৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্রছাত্রী এবং কমিউনিটির ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশু-কিশোরদের জন্য এই টিকা বিনামূল্যে দেওয়া হবে। এ জন্য সরকারের নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। এ নিবন্ধন করার সময় শিশুদের জন্ম নিবন্ধন নম্বর দিতে হয়। অন্যথায় নিবন্ধন সাবমিট হয় না এবং ভ্যাকসিন কার্ডও পাওয়া যায় না।’

যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই, তাদের ক্ষেত্রে করণীয় জানিয়ে মাহমুদা আলী বলেন, নানা কারণে নগরের অনেক শিশুর জন্ম নিবন্ধন করা হয়নি। অনেক এলাকার অভিভাবকরা নিবন্ধন করতে পারছেন না। তাই তাদের জন্য বলব, শিশু-কিশোরদের নিয়ে সরাসরি নির্ধারিত কেন্দ্রে চলে যেতে। সেখানে থাকা ডিএনসিসির সংশ্লিষ্টরা তথ্য নিয়ে টিকা কার্ড বের করে দেবেন। এরপর তারা টিকা নিতে পারবে। 

ডিএনসিসির এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, যেসব শিশু জন্ম নিবন্ধন নম্বর দিয়ে টিকা কার্ড সংগ্রহ করবে তাদের টিকা সার্টিফিকেট হলুদ রঙের হবে। আর যেসব শিশু জন্ম নিবন্ধন ছাড়া টিকা নেবে, তাদের সবুজ রঙের সার্টিফিকেট দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাইফয়েডের টিকা পায়নি যেসব শিক্ষার্থী, তাদের করণীয় কী

টাইফয়েডের টিকা পায়নি যেসব শিক্ষার্থী, তাদের করণীয় কী

টাইফয়েড টিকা— কারা পাবে, উপকারিতা-পার্শ্বপ্রতিক্রিয়া এবং আবেদন যেভাবে

টাইফয়েড টিকা— কারা পাবে, উপকারিতা-পার্শ্বপ্রতিক্রিয়া এবং আবেদন যেভাবে

শিশুদের টাইফয়েড টিকাদানের তারিখ ঘোষণা, জেনে নিন প্রয়োজনীয় তথ্য

শিশুদের টাইফয়েড টিকাদানের তারিখ ঘোষণা, জেনে নিন প্রয়োজনীয় তথ্য

পঞ্চাশের পরও সুস্থ থাকতে যেসব টিকা নেওয়া জরুরি

পঞ্চাশের পরও সুস্থ থাকতে যেসব টিকা নেওয়া জরুরি

শিশুর টিকা কেন-কখন দেবেন, বাদ পড়লে কী করবেন?

শিশুর টিকা কেন-কখন দেবেন, বাদ পড়লে কী করবেন?

যেসব কারণে টাইফয়েড জ্বর বিপজ্জনক, করণীয় কী?

যেসব কারণে টাইফয়েড জ্বর বিপজ্জনক, করণীয় কী?

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম