Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

পঞ্চাশের পরও সুস্থ থাকতে যেসব টিকা নেওয়া জরুরি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

পঞ্চাশের পরও সুস্থ থাকতে যেসব টিকা নেওয়া জরুরি

ছবি: সংগৃহীত

Advertisement

পঞ্চাশের পর পকেট ও শরীর—দুই-ই বাঁচাতে ভরসা রাখুন টিকায়। প্রতিষেধক শুধু শিশুদের জন্য নয়, বয়সকালের কিছু রোগব্যাধি দূর করার জন্যও টিকা নেওয়া ভীষণ জরুরি। বয়স পঞ্চাশের কোটা পেরিয়ে গেলে যে যে রোগগুলো হানা দিতে পারে, সেগুলো থেকে বাঁচতে কোন কোন টিকা অবশ্যই নিয়ে রাখবেন, তা জেনে নেওয়া উচিত।

বদলে যাওয়া সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া খুব সহজ নয়। বয়স্ক মানুষের জন্য তা আরও কঠিন হতে পারে। তাই বাড়ির বয়স্ক সদস্যদের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ, যাতে তারা সুস্থ, সুখী ও নিরাপদ জীবনযাপন করতে পারে। 

বয়সকালের রোগব্যাধি থেকে বাঁচতে আগাম সুরক্ষার ব্যবস্থা করাও জরুরি। সে জন্য প্রয়োজন সময় থাকতে টিকা নিয়ে রাখা। টিকা যে কেবল শৈশবেই নিতে হবে, তা কিন্তু নয়। বয়স্কদের জন্যও রয়েছে নানা রোগ থেকে বাঁচার কিছু জরুরি প্রতিষেধক। বয়স পঞ্চাশ পার হলে কিছু টিকা অবশ্যই নিয়ে রাখা দরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সমীক্ষা বলছে, পৃথিবীতে নিউমোনিয়ায় সব চেয়ে বেশি আক্রান্ত হন পাঁচ বছরের কম বা ৬৫ বছরের বেশি বয়সের মানুষ। তাদের মধ্যেই এ রোগে মৃত্যুর হার বেশি। এ দেশেও নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে বেশি আক্রান্ত হন বয়স্করা। এবং তাদের মধ্যে ৩০ শতাংশই ‘ইনভেসিভ নিউমোনিয়া’র রোগী। 

এতে রোগের জীবাণু রক্ত ও দেহরসের মাধ্যমে শরীরে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এবং রোগীর সেপসিস হয়ে যায়। তাই বয়স ৫০ পার হলে যে টিকা আগে নিয়ে রাখতে হবে, তা হলো— ফ্লু টিকা ও নিউমোনিয়ার প্রতিষেধক। এটি আসলে ইনফ্লুয়েঞ্জার টিকা। এ টিকা ০.৫ মিলিলিটার ডোজ প্রতি বছর নিতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেহেতু বছর বছর তার চরিত্র বদলে ফেলে। তাই একবার টিকা নিয়ে রাখলে কোনো কাজ হবে না। প্রতি বছরই নিয়ম করে প্রতিষেধক নিতে হবে। খরচ পড়বে ১২০০ থেকে ২০০০ টাকার মধ্যে। 

বয়স্কদের এই টিকা নিয়ে রাখা খুব জরুরি। নিউমোনিয়ার দুই রকম টিকা আছে— নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি) এবং নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন (পিপিএসভি)।

 পিসিভি টিকা শিশু ও বয়স্কদের জন্য। বয়স্কদের যদি হাঁপানি, সিওপিডি বা ফুসফুসের কোনো রোগ থাকে, তাহলে এই টিকা নিতেই হবে। এ টিকা নেওয়ার সম্ভাব্য খরচ তিন হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম