Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বেশি গোলাপ পেতে যা করবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ এএম

বেশি গোলাপ পেতে যা করবেন

গোলাপ ফুল গাছ। ছবি-সংগৃহীত

Advertisement

গোলাপ ফুল ভালোবাসলেও অনেকেই এই ফুল গাছের সঠিক পরিচর্যা জানেন না। অনেক সময় দেখা যায় গোলাপ গাছ মাসের পর মাস ধরে লম্বা হয়ে বেড়ে উঠলেও তাতে ফুলের কুঁড়ি আসে না। তাই শেষ পর্যন্ত  ফুল না পেয়ে হাল ছেড়ে দেন অনেকে। এই পরিস্থিতিতে যদি কয়েকটি বিশেষ উপায়ে গোলাপ গাছের যত্ন নেওয়া যায় তাহলে যে কোনও গোলাপ গাছ ভরে উঠবে ফুলের কুঁড়িতে। 

নিয়মিত ডালপালা ছাঁটাই 

গোলাপ গাছে ভাল ফুল পাওয়ার জন্য সবচেয়ে সহজ একটি নিয়ম হলো ছাঁটাই। তাই নির্দিষ্ট সময় অন্তর গোলাপ গাছের ডালপালা যত বেশি ছাঁটাই করা হবে তত বেশি ফুল ফুটবে। কিন্তু যদি দেখা যায় গাছের ডাল অতিরিক্ত লম্বা হয়ে গিয়েছে অথচ গাছে কুঁড়ি আসছে না, এর অর্থ গাছটি তার সব শক্তি ডালপালা লম্বা হওয়ার জন্যই ব্যয় করে ফেলেছে। তাই গোলাপ গাছে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য  প্রথমেই গাছের ছাঁটাই করে নিতে হবে। তার জন্য একটি পরিষ্কার, ধারালো কাঁচি নিয়ে গাছের সমস্ত শুকনো কিংবা দুর্বল,অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করে দিন। এই পদ্ধতিতে গাছে নতুন ডালপালা গজানোর পাশাপাশি, প্রচুর কুঁড়িও আসবে। তবে ছাঁটাই করার সময় একসঙ্গে খুব বেশি ডাল কেটে ফেলবেন না। 

পেঁয়াজের খোসা দিয়ে জৈব সার 

পেঁয়াজের খোসা গোলাপ গাছের জন্য লাইফলাইনের কাজ করে। তাই রান্নাঘরের ব্যবহৃত পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে এবার থেকে গাছের জন্য সার তৈরির কাজে লাগান। এই সার তৈরি করার জন্য ১ লিটার পানি মধ্যে দু মুঠো পেঁয়াজের খোসা সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন ওই পানি ছেঁকে নিয়ে গোলাপ গাছের গোড়ায় দিন। এই মিশ্রণটি সপ্তাহে একদিন করে ব্যবহার করলেই গোলাপ গাছে খুব তাড়াতাড়ি ফুল আসতে শুরু করবে।

সর্ষের খোল ভেজানো পানি 

লম্বা হওয়ার পাশাপাশি, ফুল ফোটার জন্যও গাছের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। তাই মাসে একবার গোলাপ গাছের মাটির হালকা পরিচর্যা করা দরকার। প্রতি মাসে অন্তত একবার গোলাপ গাছের গোড়ার মাটি কিছুটা সরিয়ে সেখানে পুরনো গোবর সার অথবা সর্ষের খোলের তরল সার দিতে হবে। এই জৈব সার গাছের শিকড়কে সরাসরি পুষ্টি জোগায়।

সূর্যের আলো

গাছের বৃদ্ধি এবং পুষ্টির জন্য প্রয়োজনীয় সার ব্যবহার করার পাশাপাশি গোলাপ গাছে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য সূর্যের আলোও অত্যন্ত জরুরি। পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পেলে গোলাপ গাছে ফুল আসবে না। তাই নিয়মিত গোলাপ গাছের ডালপালা ছাঁটাই করা কিংবা পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করার পাশাপাশি গাছটিকে সূর্যের আলোয় রাখার ব্যবস্থা করতে হবে। গাছটি যাতে সারাদিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য হলেও সরাসরি সূর্যের আলো পায় সেদিকে নজর দিতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এগজাম ফোবিয়া কাটানোর সহজ উপায়

এগজাম ফোবিয়া কাটানোর সহজ উপায়

মাস শেষের আগেই বেতন শেষ, ঠেকাবেন যেভাবে

মাস শেষের আগেই বেতন শেষ, ঠেকাবেন যেভাবে

কিডনিতে ছড়াতে পারে ইউটিআইয়ের সংক্রমণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

কিডনিতে ছড়াতে পারে ইউটিআইয়ের সংক্রমণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

ডায়াবেটিস এড়াতে বদলান ৬ অভ্যাস

আরও পড়ুন

ফ্রিজের ৫ খাবার গরম করে খেলে যে ক্ষতি

ফ্রিজের ৫ খাবার গরম করে খেলে যে ক্ষতি

বেশি গোলাপ পেতে যা করবেন

বেশি গোলাপ পেতে যা করবেন

এগজাম ফোবিয়া কাটানোর সহজ উপায়

এগজাম ফোবিয়া কাটানোর সহজ উপায়

শিশুর নিউমোনিয়া রোগের লক্ষণ ও প্রতিকার

শিশুর নিউমোনিয়া রোগের লক্ষণ ও প্রতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম