Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শিশুর নিউমোনিয়া রোগের লক্ষণ ও প্রতিকার

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

শিশুর নিউমোনিয়া রোগের লক্ষণ ও প্রতিকার

ছবি: সংগৃহীত

Advertisement

শিশুর নিউমোনিয়া একটি মারাত্মক ফুসফুসের সংক্রমণ, যা ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয়ে থাকে। সময়মতো চিকিৎসা না করালে এটি শিশুর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, শিশুর নিউমোনিয়া হওয়ার কারণ কী—

১. প্রতি মিনিটে স্বাভাবিকের চেয়ে বেশি শ্বাস নেওয়া। (যেমন— দুই মাস থেকে ১২ মাস বয়সিদের মিনিটে ৫০ বারের বেশি এবং এক থেকে ৫ বছর বয়সিদের মিনিটে ৪০ বারের বেশি শ্বাস নেওয়া)।

২. বুক দেবে যাওয়া। শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাওয়া।

৩. মাঝারি বা তীব্র জ্বর থাকা, যা কখনো খুব বেশি হতে পারে।

৪. ভেজা বা কফযুক্ত দীর্ঘস্থায়ী কাশি।

৫. শিশু মায়ের দুধ বা খাবার খেতে চায় না।

৬. শিশু খুব বেশি কান্নাকাটি করে, নিস্তেজ হয়ে পড়ে অথবা ঠিকমতো ঘুমাতে পারে না।

৭. অক্সিজেন কমে যাওয়ায় ঠোঁট, জিহ্বা কিংবা নখ নীল হয়ে যাওয়া।

শিশুর নিউমোনিয়া হলে এর প্রতিরোধে করণীয়

১. শিশুকে সঠিক সময়ে নির্ধারিত সব টিকা দিতে হবে। বিশেষ করে পিসিভি বা নিউমোকোকাল ভ্যাকসিন।

২. জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়াতে হবে।

৩. পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষা। শিশুকে ধুলাবালি, সিগারেটের ধোঁয়া ও বায়ুদূষণ থেকে দূরে রাখা।

৪. ঠাণ্ডা ও সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তি বা শিশু থেকে দূরে রাখা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা।

এ ছাড়া শিশুর নিউমোনিয়া সন্দেহ হলে অবহেলা না করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। দেরি না করে দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের কাছে অথবা হাসপাতালে নিয়ে যেতে হবে। এটি যদি ব্যাকটেরিয়াজনিত হয়, তবে চিকিৎসকের নির্দেশানুযায়ী নির্দিষ্ট মাত্রায় অ্যান্টিবায়োটিক যেমন— অ্যামোক্সিসিলিন সম্পূর্ণ কোর্স খাওয়াতে হবে। কিন্তু মাঝপথে ওষুধ বন্ধ করা যাবে না। আর রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে বা শ্বাসকষ্ট বেশি হলে হাসপাতালে রেখে অক্সিজেন দিতে হয়। এ ছাড়া শিশুকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ বা তরল খাবার খাওয়াতে হবে, যাতে পানিশূন্যতা না হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিশুর নিউমোনিয়া রোগের লক্ষণ ও প্রতিকার

শিশুর নিউমোনিয়া রোগের লক্ষণ ও প্রতিকার

মাস শেষের আগেই বেতন শেষ, ঠেকাবেন যেভাবে

মাস শেষের আগেই বেতন শেষ, ঠেকাবেন যেভাবে

মানসিক চাপ থেকে কেন পেটব্যথা ও হজমের সমস্যা হয়?

মানসিক চাপ থেকে কেন পেটব্যথা ও হজমের সমস্যা হয়?

দ্বিতীয়বার ডেঙ্গু হলে হতে পারে প্রাণঘাতী, জ্বর কমার পরও যেসব লক্ষণে সতর্ক হবেন

দ্বিতীয়বার ডেঙ্গু হলে হতে পারে প্রাণঘাতী, জ্বর কমার পরও যেসব লক্ষণে সতর্ক হবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম