Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘তিন গোয়েন্দা’ খ্যাত রকিব হাসান আর নেই

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম

‘তিন গোয়েন্দা’ খ্যাত রকিব হাসান আর নেই

লেখক রকিব হাসান। ছবি: সংগৃহীত

Advertisement

জননন্দিত কিশোর থ্রিলার 'তিন গোয়েন্দা' সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন।

আজ বুধবার দুপুরের দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘রকিব হাসান নিয়মিত আমাদের হাসপাতালে এসে কিডনি ডায়ালাইসিস করেন। আজও তিনি এসেছিলেন। তবে ডায়ালাইসিস শুরুর কিছুক্ষণ আগে তিনি মৃত্যুবরণ করেছেন।’

রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর; কুমিল্লায়। তবে বাবার বদলির চাকরির সুবাদে ছেলেবেলা কেটেছে ফেনীতে। 


ফেনী থেকেই স্কুলজীবন শেষ করে তিনি ভর্তি হন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনার পাট চুকিয়ে নিয়মমতো যোগ দিয়েছিলেন চাকরিতেই। কিন্তু কোথাও মন টেকেনি বেশি দিন। তাই একে একে বদলেছেন বেশ কটা চাকরি। অনেক চেষ্টার পরও অফিসের বাঁধাধরা নয়টা-ছয়টার ঘড়ির কাঁটায় আটকে থাকতে পারেননি। অবশেষে সব ছেড়েছুড়ে লেখালেখি শুরু করলেন একদিন। 

লেখক সত্তার সঙ্গেই নিজের অচ্ছেদ্য বন্ধন টের পেলেন। তারপর তো লেখালেখিকে বেছে নিলেন পেশা হিসেবে। হলেন পুরোদস্তুর লেখক। আজ কয়েক প্রজন্মের পাঠকের কাছে জনপ্রিয় তিনি। লেখালেখির শুরুটা সেবা প্রকাশনীতে। নামে-বেনামে লিখেছেন চার শতাধিক বই। 

বিশ্বসেরা ক্লাসিক বইয়ের অনুবাদ দিয়ে শুরু করেছিলেন তিনি। একে একে লিখেছেন টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ অসংখ্য জনপ্রিয় বই। তারপরও শুধু তিন গোয়েন্দার স্রষ্টা হিসেবেই অসংখ্য পাঠকের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই পেয়েছেন এই ভীষণ প্রচারবিমুখ মানুষটি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোয়েন্দা সংস্থার জবাবদিহি ও র‌্যাবের সংস্কার দরকার

গুমসংক্রান্ত কমিশনের সুপারিশের বিষয়ে বিশেষজ্ঞ মত গোয়েন্দা সংস্থার জবাবদিহি ও র‌্যাবের সংস্কার দরকার

তিন গোয়েন্দা: কৈশোরের রহস্য, রোমাঞ্চ ও রকিব হাসানের জাদুকরী কলম

তিন গোয়েন্দা: কৈশোরের রহস্য, রোমাঞ্চ ও রকিব হাসানের জাদুকরী কলম

আরও পড়ুন

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে দুটি করে নতুন পাঠ্যবই

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে দুটি করে নতুন পাঠ্যবই

ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম