Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিএনপির সঙ্গে বৈঠকে সন্তুষ্টি, যা বললেন শিক্ষক নেতা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম

বিএনপির সঙ্গে বৈঠকে সন্তুষ্টি, যা বললেন শিক্ষক নেতা

ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের শিক্ষক নেতারা।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে এ সন্তুষ্টি প্রকাশ করেন তারা। 

বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজী সাংবাদিকদের বলেন, বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, তাদের দল ক্ষমতায় গেলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি—বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ—বাস্তবায়ন করা হবে। 

আজীজী জানান, মির্জা ফখরুল অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে কথা বলেন। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়ে সেখানেও বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষক প্রতিনিধি দল বৈঠকে প্রস্তাব করে, আপাতত যদি ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে অন্য দাবিগুলো পরবর্তী সময়ে বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে সরকারকে অনুরোধ জানাতেও তারা কাজ করছেন বলে জানান আজীজী।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন—এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপি নেতাকর্মীরা

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপি নেতাকর্মীরা

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

মিষ্টির শূন্য আসনে সংসদে যাওয়ার দৌড়, আলোচনায় যেসব নেত্রী

মিষ্টির শূন্য আসনে সংসদে যাওয়ার দৌড়, আলোচনায় যেসব নেত্রী

পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

আরও পড়ুন

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

সৌদি আরবে হামলা রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান

অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠদের পুরস্কৃত করল ডিএমপি

অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠদের পুরস্কৃত করল ডিএমপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম