Logo
Logo
×

Advertisement

জাতীয়

সৌদি আরবে হামলা

রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

Advertisement

Icon

বিমানবন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ এএম

রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ফাইল ছবি

Advertisement

সৌদি আরবে চলমান বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে। 

তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে যাতায়াত করতে পারবেন। একইভাবে এসব বিমানবন্দর দিয়ে বাংলাদেশে ফিরতেও পারবেন তারা।

এদিকে ফ্লাইট স্থগিতের কারণে যাত্রার পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে সংশ্লিষ্ট যাত্রীদের। এ অবস্থায় টিকিট, ভ্রমণসংক্রান্ত তথ্য ও বিকল্প ব্যবস্থার বিষয়ে জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ নির্দেশনা ও ফ্লাইটের সময়সূচি নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই বাংলাদেশির লাশ দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা

রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা

রিয়াদের আকাশে তিন ড্রোন ভূপাতিত করেছে সৌদি

রিয়াদের আকাশে তিন ড্রোন ভূপাতিত করেছে সৌদি

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

হারেৎজের প্রতিবেদন ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

হুথিদের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি সৌদি জোটের

হুথিদের ওপর বড় ধরনের হামলার প্রস্তুতি সৌদি জোটের

‘রিয়াদ আর নিরাপদ মনে হচ্ছে না’

‘রিয়াদ আর নিরাপদ মনে হচ্ছে না’

আরও পড়ুন

সৌদি আরবে হামলা রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান

অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠদের পুরস্কৃত করল ডিএমপি

অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠদের পুরস্কৃত করল ডিএমপি

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম