Logo
Logo
×

Advertisement

জাতীয়

২০২৬ সালে ঈদ আর পূজায় কত দিন ছুটি থাকবে?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম

২০২৬ সালে ঈদ আর পূজায় কত দিন ছুটি থাকবে?

ফাইল ছবি

Advertisement

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পড়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে, আগামী বছর ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। চলতি বছরও একই সংখ্যক দিন ছুটি ছিল এই তিন বড় উৎসবে। এই প্রস্তাব গেল বৃহস্পতিবারের বৈঠকেই অনুমোদিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে শিগগিরই।

চলতি বছরও দুই ঈদে ১১ ও পূজার ছুটি ছিল ২ দিন। দীর্ঘ ছুটির কারণে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক, দুর্ঘটনার সংখ্যাও কমে গেছে অনেক। সে অভিজ্ঞতা থেকে আগামী বছরও একইভাবে ছুটি রাখা হয়েছে বলে জানা গেছে।

২০২৬ সালে ঈদুল ফিতরের দিন এবং আগে-পরের দুই দিন মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি থাকবে। ঈদুল আজহার দিন, আগে দুদিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে। দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং তার আগের মহানবমীর দিন ছুটি থাকবে।

দুই ঈদের প্রধান দুই দিন ও বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। ঈদের আগে ও পরে এবং পূজায় মহানবমীর দিন ছুটি থাকবে নির্বাহী আদেশে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাঁচদিনের ছুটিতে বাড়ির দিকে ছুটছে মানুষ

পাঁচদিনের ছুটিতে বাড়ির দিকে ছুটছে মানুষ

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

সাপ্তাহিক ছুটি কোন দেশে কী বার

সাপ্তাহিক ছুটি কোন দেশে কী বার

আরও পড়ুন

অধ্যাদেশ জারি সৌরবিদ্যুতের যন্ত্রাংশ ভাঙচুর ও চুরির কী শাস্তি

সৌরবিদ্যুতের যন্ত্রাংশ ভাঙচুর ও চুরির কী শাস্তি

‘১৪ বছর ধরে দুর্ভোগ পোহানো গাজীপুর-উত্তরার বাসিন্দাদের প্রতি সুবিচার করেনি সরকার’

‘১৪ বছর ধরে দুর্ভোগ পোহানো গাজীপুর-উত্তরার বাসিন্দাদের প্রতি সুবিচার করেনি সরকার’

অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ রাজউক কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে

অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ রাজউক কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে

ফুটপাতের পিঠা-ঝালমুড়ি-পেঁয়াজু দোকানেরও লাগবে লাইসেন্স

ফুটপাতের পিঠা-ঝালমুড়ি-পেঁয়াজু দোকানেরও লাগবে লাইসেন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম