Logo
Logo
×

Advertisement

জাতীয়

অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ রাজউক কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম

অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ রাজউক কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে

সংগৃহীত

Advertisement

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার মো. ইলিয়াস হোসেন নিয়ম-কানুন ও বিধিবিধানের তোয়াক্কা করেন না। যিনি ছুটি ছাড়া বিদেশ চলে যান, আবার ফিরে এসে সদর্পে কাজে যোগ দেন। কিন্তু কিছুই হয় না তার। নামকাওয়াস্তে তদন্ত কমিটি হয়। শাস্তি বলতে বড়জোর সতর্ক। সবাই বলে খুঁটির জোর বেশি। 

ফলে সেবাপ্রার্থীদের ত্রাহি অবস্থা। যথারীতি চাহিদামাফিক ঘুস কিংবা সার্ভিস চার্জ না দিলে ফাইল নড়ে না। কেউ পেশাগত পরিচয় দিয়ে প্রাপ্য সেবা চাইতে গেলে বিপদের মাত্রা বেড়ে যায়। এমন অভিযোগ সেবাপ্রার্থীদের অনেকের।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের সাবেক এক অতিরিক্ত সচিব যুগান্তরের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তার চাকরি জীবনে তিনি এতটা বেপরোয়া কর্মকর্তা দেখেননি। মাত্র ৭-৮ বছর চাকরির বয়স। অথচ ভাবখানা এমন যে, তিনি কাউকে পরোয়া করেন না। তিনি জানান, একটা বৈধ কাজের কাঙ্ক্ষিত সেবা পেতে বিলম্ব হওয়ায় তিনি গিয়েছিলেন নিজের পরিচয় দিয়ে দ্রুত কাজটা শেষ করাতে। কিন্তু পরিচয় দিয়ে তিনি আরও যেন বেশি বিপদে পড়ে যান। অথরাইজড অফিসার ইলিয়াস তার সঙ্গে চরম দুর্ব্যবহার করা ছাড়াও হয়রানির মাত্রা বাড়িয়ে দেন। সেবাসংক্রান্ত বিষয়ে কথা বলার সময় তাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। প্রশাসন ক্যাডারের সাবেক একজন সিনিয়র কর্মকর্তা হিসাবে বিষয়টি তিনি কোনোভাবে মানতে পারছেন না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনের দুঃখে কোথাও অভিযোগ দেননি। এটা নিয়ে কথা বলাও তো তার জন্য বিব্রতকর। তিনি হয়তো অভিযোগ করলে তার কিছুটা শাস্তি হবে, কিন্তু সাধারণ সেবাপ্রার্থীরা তো এদের মতো কর্মকর্তাদের কাছ থেকে মুক্তি পাবে না।’

এদিকে সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা ছাড়াও ইলিয়াসের বিরুদ্ধে নকশা অনুমোদনের জন্য ঘুস নেওয়ার অভিযোগ অহরহ। সূত্রমতে, বছরের পর বছর ধরে রাজউকের এই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ থাকলেও তার কোনো শাস্তি হয়নি।

জানা যায়, ২০১৮ সালের আগস্টে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য তিন বছরের বহিঃবাংলাদেশ ছুটির আবেদন করেন ইলিয়াস। কিন্তু ছুটি মঞ্জুর হওয়ার আগেই তিনি মালয়েশিয়ায় চলে যান। তদন্ত কমিটির প্রতিবেদনে দুই মাস দুই দিন কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির কথা উল্লেখ করা হয়। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

এক ব্যবসায়ী অভিযোগ করেন, ভবনের নকশাসংক্রান্ত কাজ করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে তিন কিস্তিতে মোট ১০ লাখ টাকা নেন ইলিয়াস। টাকা দেওয়ার পরও কাজ পাননি বলে দাবি করেন তিনি। যোগাযোগের চেষ্টা করা হলে লোকজনের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগও করেন ওই ব্যবসায়ী। ইলিয়াস তখন অভিযোগ অস্বীকার করে জানান, ওই ব্যক্তিকে তিনি চেনেন না।

সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন এই কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। এ প্রসঙ্গে মো. ইলিয়াস হোসেন যুগান্তরকে বলেন, ছুটির আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় বিমানের টিকিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল বলে তিনি বিদেশে গিয়েছিলেন। ওই ঘটনায় তদন্তের পর তাকে সতর্ক করা হয়েছে বলে দাবি করেন তিনি। এরপর থেকে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে বলেন, পুরোনো বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার কোনো অর্থ খুঁজে পান না। ঘুস ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, কারও কাছ থেকে ঘুস নেন না এবং দুর্নীতি বা দুর্ব্যবহারও করেন না।

প্রসঙ্গত, রাজউকের এই কর্মকর্তা বর্তমানে রাজউকের জোন-৭/১-এর অথরাইজড অফিসারের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি রাজউকের ৫/২ জোনের অথরাইজড অফিসার এবং জোন-৬ এর সহকারী অথরাইজড অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড

অসামান্য অবদান ছাড়া পাওয়া প্লট বাতিল হচ্ছে

রাজউকের বরাদ্দ অসামান্য অবদান ছাড়া পাওয়া প্লট বাতিল হচ্ছে

দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

প্রতি বর্গকিলোমিটারে ৩৩ হাজার মানুষ দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভূমিকম্পের ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

ভূমিকম্পের ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

রাজউকে ৯ম থেকে ১৭ গ্রেডের ১৩৬ পদে চাকরির সুযোগ

রাজউকে ৯ম থেকে ১৭ গ্রেডের ১৩৬ পদে চাকরির সুযোগ

আরও পড়ুন

অধ্যাদেশ জারি সৌরবিদ্যুতের যন্ত্রাংশ ভাঙচুর ও চুরির কী শাস্তি

সৌরবিদ্যুতের যন্ত্রাংশ ভাঙচুর ও চুরির কী শাস্তি

‘১৪ বছর ধরে দুর্ভোগ পোহানো গাজীপুর-উত্তরার বাসিন্দাদের প্রতি সুবিচার করেনি সরকার’

‘১৪ বছর ধরে দুর্ভোগ পোহানো গাজীপুর-উত্তরার বাসিন্দাদের প্রতি সুবিচার করেনি সরকার’

অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ রাজউক কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে

অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ রাজউক কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে

ফুটপাতের পিঠা-ঝালমুড়ি-পেঁয়াজু দোকানেরও লাগবে লাইসেন্স

ফুটপাতের পিঠা-ঝালমুড়ি-পেঁয়াজু দোকানেরও লাগবে লাইসেন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম