Logo
Logo
×

Advertisement

জাতীয়

আবুল সরকারকে গ্রেফতার মানে আমাকে গ্রেফতার করা: ফরহাদ মজহার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

আবুল সরকারকে গ্রেফতার মানে আমাকে গ্রেফতার করা: ফরহাদ মজহার

Advertisement

বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তক ও কবি ফরহাদ মজহার।

তিনি বলেন, আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোনো প্রতিবাদ সভা নেই, যেখানে আমার পাশে ছিলেন না। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। সভাটি সাধু গুরুভক্ত ও অলি-আওলিয়া আশেকান পরিষদ আয়োজন করে।

ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থানে যে বার্তা আমরা লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দিয়েছি- সেটা হলো ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা এবং তার মতপ্রকাশের স্বাধীনতা। এই অধিকার, মর্যাদা ক্রমাগত ৫ আগস্টের পর থেকে হরণ করা হয়েছে। এর আগে আমরা এক ধরনের ফ্যাসিস্ট শক্তিকে দেখেছি। ফ্যাসিস্ট শক্তির নেতৃত্বে ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠা দেখেছি। তারা তাদের সেক্যুলার, জাতিবাদী বলে দাবি করতো।

মাজার ভাঙাকে ধর্মীয় ফ্যাসিজম আখ্যা দিয়ে তিনি বলেন, এখন আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি। এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম। এই ধর্মীয় ফ্যাসিজম ৫ আগস্টের পরে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আমরা সরকারকে জানিয়েছি, আমাদের কতল করারও হুমকি দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও নানান ধরনের অপপ্রচার তারা চালিয়েছে।


সরকারের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থানের পরে জনগণের কাছে আপনাদের অঙ্গীকার যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের ব্যক্তির মর্যাদা, অধিকার, কথা বলার অধিকার, সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা। কিন্তু এতদিন যাওয়ার পরে যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়।

এ সময় বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে দেওয়া মামলাকে ‘মিথ্যা মামলা’ দাবি করে এটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। একইসঙ্গে বাউলদের ওপর হামলাকারীদের বিচারের দাবিও জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাহিদ-আসিফ-মাহফুজ নতুন বন্দোবস্ত তৈরিতে ব্যর্থ হয়েছে: ফরহাদ মজহার

নাহিদ-আসিফ-মাহফুজ নতুন বন্দোবস্ত তৈরিতে ব্যর্থ হয়েছে: ফরহাদ মজহার

মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন

জামায়াতের উদ্দেশে ফরহাদ মজহার মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন

হাসিনা সরকারের ক্ষমা প্রার্থনা

বিতর্কিত মন্তব্য হাসিনা সরকারের ক্ষমা প্রার্থনা

কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

বাউল শিল্পী সোনিয়ার পরকীয়ার বলি হলেন স্বামী

বাউল শিল্পী সোনিয়ার পরকীয়ার বলি হলেন স্বামী

এনসিপি কেন আবুল সরকারের পক্ষ নিয়েছে, প্রশ্ন পদত্যাগকারী নেতার

এনসিপি কেন আবুল সরকারের পক্ষ নিয়েছে, প্রশ্ন পদত্যাগকারী নেতার

আরও পড়ুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কারও ড্রেসআপ ঠিক নেই, এরা চিকিৎসক, নার্স নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

কারও ড্রেসআপ ঠিক নেই, এরা চিকিৎসক, নার্স নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম