Logo
Logo
×

Advertisement

জাতীয়

স্মৃতিসৌধে এলে দেশ গড়ার প্রত্যয় মনে পড়ে: আসিফ নজরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

স্মৃতিসৌধে এলে দেশ গড়ার প্রত্যয় মনে পড়ে: আসিফ নজরুল

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

Advertisement

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন,  ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি, আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন। 

তিনি বলেন, এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরবগাথা, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলো মনে পড়ে।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের প্রত্যয় ছিল দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে দিতে পেরেছি।

উপদেষ্টা বলেন, এখানে এলে ভালো লাগে, শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা ওই সময়ে নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: মহান বিজয় দিবস


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

হাসিনাকে ভারতে বন্দি করে রাখা হয়েছে কিনা, যা বললেন আসিফ নজরুল

হাসিনাকে ভারতে বন্দি করে রাখা হয়েছে কিনা, যা বললেন আসিফ নজরুল

এবার সেই ছাগল চুরি নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল

এবার সেই ছাগল চুরি নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল

মেয়ে কাঁদতে কাঁদতে বমি করে দিয়েছিল, দেড় দিন কিছু খায়নি

সেই ছাগলকাণ্ড নিয়ে আসিফ নজরুল মেয়ে কাঁদতে কাঁদতে বমি করে দিয়েছিল, দেড় দিন কিছু খায়নি

সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল

সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল

জয়ের নতুন বেশ দেখে যা বললেন আসিফ নজরুল

জয়ের নতুন বেশ দেখে যা বললেন আসিফ নজরুল

আরও পড়ুন

‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

কুয়াশা পড়ছে, শীত কি দ্রুতই আসবে?

কুয়াশা পড়ছে, শীত কি দ্রুতই আসবে?

আজ ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম