Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইজতেমা ময়দানে জমায়েত নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম

ইজতেমা ময়দানে জমায়েত নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

Advertisement

বিশ্ব ইজতেমা ময়দানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬-এর উপসচিব আনোয়ার পারভেজ সই করা আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আবেদন করা হয়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সময়সূচি অনুযায়ী খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমাসহ নির্বাচনের আগে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে বলা হয়েছে।

সূত্র জানায়, আগামী ২ থেকে ৪ জানুয়ারি তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ি নেজাম (জুবায়েরপন্থি) ২ থেকে ৪ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তিন দিনের খুরুজের জোড় নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। 

এরই পরিপ্রেক্ষিতে তাবলিগ জামায়াত বাংলাদেশ (সাদপন্থি) শুরায়ে নেজাম খুরুজের জোড়ের নামে ইজতেমার আয়োজন করছে বলে সরকারের কাছে অভিযোগ করে জানায়, খুরুজের জোড় বন্ধ না করলে তারা ২২ থেকে ২৪ জানুয়ারি ইজেতমা করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের

বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ, পাঁচ দফা দাবি

ওলামা মাশায়েখ বাংলাদেশ বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ, পাঁচ দফা দাবি

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত

সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত

টঙ্গীর মাঠে ইজতেমায় সমান সুযোগসহ ৭ দফা দাবি সাদপন্থিদের

টঙ্গীর মাঠে ইজতেমায় সমান সুযোগসহ ৭ দফা দাবি সাদপন্থিদের

সাদ কান্ধলভীকে তওবা করার আহ্বান হেফাজত আমিরের

সাদ কান্ধলভীকে তওবা করার আহ্বান হেফাজত আমিরের

আরও পড়ুন

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্যত কী?

ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্যত কী?

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম