Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হলেন খলিলুর, তৈয়্যব ও ইসি সচিব আখতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হলেন খলিলুর, তৈয়্যব ও ইসি সচিব আখতার

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত

Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি। 

নতুন করে পরিচালনা পর্ষদের সদস্য হলেন- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।   

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি)-এর আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

নিরাপত্তায় সিসি নাকি আইপি ক্যামেরা, কোনটি বেশি কার্যকর?

নিরাপত্তায় সিসি নাকি আইপি ক্যামেরা, কোনটি বেশি কার্যকর?

সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান

সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

আরও পড়ুন

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম