Logo
Logo
×

Advertisement

জাতীয়

এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

মোহাম্মদ সাইফুল আলম ও প্রশান্ত কুমার (পিকে) হালদার। ছবি: সংগৃহীত

Advertisement

প্রায় ৩২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার নবম বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম। 

আগামী ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ।

অপর আসামিরা হলেন- এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফাইন্যান্সের (বর্তমানে আভিভা ফাইন্যান্স) সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল ও সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না এবং মেরিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক, মো. আব্দুল্লাহ আল মামুন। তাদের মধ্যে নাহিদা রুনাই ও রাশেদুল হক কারাগারে আছেন। অপর আসামিরা পলাতক রয়েছে।

শুনানির সময় আসামি নাহিদা রুনাই ও রাশেদুল হককে আদালতে হাজির করা হয়। দুদকের পক্ষে শুনানি করেন হাফিজুর রহমান হাফিজ। 

নাহিদা রুনাইয়ের অব্যাহতি চেয়ে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আইনজীবী খোরশেদ মিয়া আলম। রাশেদুল হকের পক্ষে ছিলেন আইনজীবী নিয়াজ মোর্শেদ। তারা আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপর আসামিরা পলাতক থাকায় তারা শুনানিতে অংশ নিতে পারেননি।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত অভিযোগ গঠনের আদেশ দেয়। আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাওয়া হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

গত ১১ জানুয়ারি মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার নবম বিশেষ জজ আদালতে পাঠানো হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ১২ আগস্ট নামসর্বস্ব কোম্পানি মেসার্স মোস্তফা অ্যান্ড কোংয়ের নামে ৩২ কোটি ৫০ লাখ টাকার একটি ঋণ অনুমোদন এবং ২০১৩ সালের ৯ অক্টোবর তা ছাড়ের অভিযোগ আনা হয়। এ টাকা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়। 

ওই ঘটনায় গত বছরের ২ জুলাই দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ১৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ১৬ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মাহমুদুল হাসান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিকে হালদারের ভাই প্রিতিশ হালদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

অবৈধ সম্পদ অর্জনের মামলা পিকে হালদারের ভাই প্রিতিশ হালদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলমের বিদ্যুৎ কেন্দ্রের ঋণ ছাড়ের অনুমতি

এস আলমের বিদ্যুৎ কেন্দ্রের ঋণ ছাড়ের অনুমতি

এস আলমের বৈশ্বিক সাম্রাজ্যে তদন্ত জোরদার, নজরে এবার মালয়েশিয়ার দুই বিলাসবহুল হোটেল

দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদন এস আলমের বৈশ্বিক সাম্রাজ্যে তদন্ত জোরদার, নজরে এবার মালয়েশিয়ার দুই বিলাসবহুল হোটেল

এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

‘তোরা এতদিন খাইছোস, এখন আমরা খাব’

‘তোরা এতদিন খাইছোস, এখন আমরা খাব’

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

নামজারি করতে ঘুস দিতে হলো ৯ শতক জমি

নামজারি করতে ঘুস দিতে হলো ৯ শতক জমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম