Logo
Logo
×

Advertisement

জাতীয়

চলতি মাসে কি আরও শৈত্যপ্রবাহ আসছে? যা জানা গেল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম

চলতি মাসে কি আরও শৈত্যপ্রবাহ আসছে? যা জানা গেল

চলতি মাসের বাকি দিনগুলোতে আরও শৈত্যপ্রবাহ আসবে কিনা এমন প্রশ্ন এখন মুখে মুখে।

Advertisement

চলতি বছরের জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দফা শৈত্যপ্রবাহে জনজীবনে বিপর্যয় নেমে আসে। এ মাসের বাকি দিনগুলোতে আরও প্রবাহ আসবে কিনা এমন প্রশ্ন এখন মুখে মুখে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ মাসের বাকি দিনগুলোতে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।       

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, মাসের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে শৈত্যপ্রবাহ দূর হয়েছে। তবে আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে, এতে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা দেখছি না।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম