Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:২০ এএম

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

Advertisement

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন অধ্যাদেশে একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য নিয়ে এই কর্তৃপক্ষ গঠিত হওয়ার কথা বলা হয়েছে।

এতদিন সংস্থাটিতে পাঁচজন বোর্ড সদস্যের বিধান ছিল। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীর নিয়মিত আন্তঃকর্তৃপক্ষ বদলি এবং রাজউক চাইলে চাকরির বয়স ২৫ বছর হলে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়েও পরিবর্তন আনা হয়েছে এই অধ্যাদেশে।

‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬’ শীর্ষক অধ্যাদেশটি গত সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। 

এতে রাজউকের আওতা তুলে ধরে বলা হয়েছে, ঢাকা মহানগরী, ঢাকা জেলার কেরানীগঞ্জ ও সাভার উপজেলার আওতাধীন এলাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন এলাকা, পাশাপাশি সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত এলাকায় এই আইন প্রযোজ্য হবে।

অধ্যাদেশ অনুসারে, এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে। এটি নিজের নামে মামলা দায়ের করতে পারবে, এটির বিরুদ্ধে মামলা করা যাবে।

এতদিন সরকারি চাকরির নিয়মের আদলে ৫৯ বছর চাকরি হলে অবসরে যেতেন কর্মকর্তা-কর্মচারীরা। বাধ্যতামূলক অবসরের নজিরও রাজউকে নেই। এবার অধ্যাদেশে কারও চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলেই তাকে অবসরে পাঠানোর বিধান যুক্ত করা হয়েছে।

এতে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়ন নিয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষ নিজের আওতাভুক্ত এলাকায় অনুমোদিত কৌশলগত পরিকল্পনা ও এলাকাভিত্তিক বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে।

অধ্যাদেশে ভূমি ক্রয়, ইজারা ও অধিগ্রহণ নিয়ে বলা হয়েছে, এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ যে-কোনো ব্যক্তি মালিকানাধীন ভূমি অথবা ভূমি–সংশ্লিষ্ট স্বার্থ ক্রয়, ইজারা, বিনিময় বা অধিগ্রহণের মাধ্যমে অর্জন করতে পারবে। কোনো ভূমি বা ভূমি–সংশ্লিষ্ট স্বার্থ অধিগ্রহণ করতে হলে তা জনস্বার্থে প্রয়োজনীয় বলে বিবেচিত হবে এবং ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

প্রতি বর্গকিলোমিটারে ৩৩ হাজার মানুষ দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভূমিকম্পের ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

ভূমিকম্পের ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

রাজউকে ৯ম থেকে ১৭ গ্রেডের ১৩৬ পদে চাকরির সুযোগ

রাজউকে ৯ম থেকে ১৭ গ্রেডের ১৩৬ পদে চাকরির সুযোগ

ক্ষতিগ্রস্ত দুই লাখ ভূমি মালিক ও আবাসন ব্যবসায়ী

ড্যাপের কিছু বিষয়ে আপত্তি ক্ষতিগ্রস্ত দুই লাখ ভূমি মালিক ও আবাসন ব্যবসায়ী

টিউলিপসহ দুজনের মামলা বিচারে প্রস্তুত, অভিযোগ গঠন ১৬ এপ্রিল

টিউলিপসহ দুজনের মামলা বিচারে প্রস্তুত, অভিযোগ গঠন ১৬ এপ্রিল

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম