Logo
Logo
×

Advertisement

জাতীয়

নকশা ব্যত্যয়ে সংযোগ বিচ্ছিন্নে রাজউকের আর কোনো আইনি বাধা নেই

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম

নকশা ব্যত্যয়ে সংযোগ বিচ্ছিন্নে রাজউকের আর কোনো আইনি বাধা নেই

Advertisement

নকশার ব্যত্যয় ঘটালে নির্মাণাধীন ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাসহ পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কোনো আইনি বাধা নেই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের এক রায়ে গত ১৭  ডিসেম্বর হাইকোর্ট বিভাগের জারিকৃত রাজউকের নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশটি স্থগিত করা হয়েছে। 

এর ফলে রাজউক অনুমোদিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন স্থাপনাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আর কোনো আইনি বাধা রইলো না।  

রাজউক জানিয়েছে, ২০২৫ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার কর্তৃক এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাজউক কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্তয় ঘটিয়ে অবৈধ ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরে ২০২৫ সালের ৭ ডিসেম্বর রিহ্যাব কর্তৃক রিট পিটিশন নম্বর ২১১৭১/২০২৫ দায়ের করা হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ১৭ ডিসেম্বর একটি রুল নিশি জারি করেন এবং একইসঙ্গে অন্তবর্তী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের মাধ্যমে রাজউকসহ সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজউক নিয়ন্ত্রিত এলাকার নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশনা দেন। 

এ অবস্থায় হাইকোর্ট বিভাগের আদেশকে চ্যালেঞ্জ করে রাজউক কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৪১৮/২০২৬ দায়ের করা হয়। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত আজ মঙ্গলবার আদেশের মাধ্যমে হাইকোর্ট বিভাগের আদেশটি স্থগিত করেন। 

রাজউকের পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত।

এর ফলে রাজউক কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর কোন আইনি বাধা রইল না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

প্রতি বর্গকিলোমিটারে ৩৩ হাজার মানুষ দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভূমিকম্পের ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

ভূমিকম্পের ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা: রাজউক চেয়ারম্যান

রাজউকে ৯ম থেকে ১৭ গ্রেডের ১৩৬ পদে চাকরির সুযোগ

রাজউকে ৯ম থেকে ১৭ গ্রেডের ১৩৬ পদে চাকরির সুযোগ

ক্ষতিগ্রস্ত দুই লাখ ভূমি মালিক ও আবাসন ব্যবসায়ী

ড্যাপের কিছু বিষয়ে আপত্তি ক্ষতিগ্রস্ত দুই লাখ ভূমি মালিক ও আবাসন ব্যবসায়ী

টিউলিপসহ দুজনের মামলা বিচারে প্রস্তুত, অভিযোগ গঠন ১৬ এপ্রিল

টিউলিপসহ দুজনের মামলা বিচারে প্রস্তুত, অভিযোগ গঠন ১৬ এপ্রিল

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম