Logo
Logo
×

Advertisement

জাতীয়

এনআইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

এনআইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে

এনআইডি বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম।ফাইল ছবি।

Advertisement

ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি (এনআইডি) কার্ড হলো বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ১৮ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের পরিচয় নিশ্চিত করার রাষ্ট্রীয় ও আইনি দলিল। এটি শুধু ভোটের অধিকার প্রয়োগের জন্য নয়, বরং পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড কেনা, জমি কেনাবেচা এবং সরকারি-বেসরকারি সেবাসমূহ পাওয়ার জন্য প্রধান পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়।

অনেকেই আছেন ভোটার আইডি কার্ডের সব প্রক্রিয়া শেষ করেছেন কিন্তু এখনো কার্ড হাতে পাননি। কিন্তু পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড কেনাসহ নানান কাজে ভোটার আইডি কার্ডের দরকার। এজন্য আপনি ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারেন। এটি দিয়ে আপনি সব কাজ চালাতে পারবেন।

ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বা পিডিএফ ডাউনলোড করতে নির্বাচন কমিশনের এনআইডি সার্ভিস সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর ১৭ ডিজিটের নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফেস ভেরিফিকেশন (ফিঙ্গারপ্রিন্ট বা অ্যাপ ব্যবহার করে) শেষ করে প্রোফাইল থেকে কার্ডটি ডাউনলোড করা যাবে।

অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

১. এনআইডি পোর্টালে রেজিস্ট্রেশন: https://services.nidw.gov.bd/nid-pub/ সাইটে গিয়ে আপনার এনআইডি কার্ডের নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

২. অ্যাকাউন্ট ভেরিফিকেশন: মোবাইল নম্বরে আসা ওটিপি কোডটি এন্ট্রি করুন।

৩. ফেস ভেরিফিকেশন: এনআইডি ওয়ালেট অ্যাপের মাধ্যমে ফেস ভেরিফিকেশন বা ফিঙ্গার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করুন।

৪. ডাউনলোড: লগ-ইন করার পর ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

কিছু জরুরি তথ্য

হারানো কার্ড: যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে, তারাও এই পদ্ধতিতে কার্ডটি পুনরায় সংগ্রহ করতে পারবেন।

তথ্য ভুল থাকলে: যদি ডাউনলোড করা কপিতে কোনো তথ্য ভুল থাকে, তবে দ্রুত নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে সংশোধনের আবেদন করুন।

স্মার্ট কার্ড: যারা এখনো স্মার্ট কার্ড পাননি, তাদের জন্য এই অনলাইন কপিটি সাময়িকভাবে সব আইনি কাজে বৈধ হিসেবে গণ্য হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

অনলাইনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নাগরিকের গোপন তথ্য

অনলাইনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নাগরিকের গোপন তথ্য

এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’

এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’

রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

হুমকির মুখে জাতীয় নিরাপত্তা রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

এনআইডির বয়স সংশোধন মাঠ পর্যায়ে

ইসির পরিপত্র নিয়ে ধূম্রজাল এনআইডির বয়স সংশোধন মাঠ পর্যায়ে

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম