Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাসিনার পাসপোর্ট আবেদনের চিঠিতে যা লেখা রয়েছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

হাসিনার পাসপোর্ট আবেদনের চিঠিতে যা লেখা রয়েছে

শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান— আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে লন্ডনের একদল আইনজীবীর মারফত এ আবেদন জমা দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির সূত্রে জানা যায়, ২০২৪ সালে দেশত্যাগের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম দাপ্তরিক যোগাযোগ।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতের মুখোমুখি হওয়ার জন্য তিনি দেশে ফিরতে চান। আর তার সহযোগীরা সোমবার জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান  চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে ভারত থেকে তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্স জানিয়েছে, লন্ডনভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে,  আমাদের মক্কেলের জন্য নতুন একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি’।

চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতা’ অনুযায়ী এ আবেদনগুলো দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে দিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়া

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়া

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত নয় ঢাকা

হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত নয় ঢাকা

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি

চিফ প্রসিকিউটর হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি

চটজলদি নয়া পাসপোর্ট দিয়ে দাও, ‘ধাড়ি পাখি’টা খাঁচায় ঢুকুক

ফেসবুক পোস্টে মারুফ কামাল চটজলদি নয়া পাসপোর্ট দিয়ে দাও, ‘ধাড়ি পাখি’টা খাঁচায় ঢুকুক

আরও পড়ুন

এনসিপির হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ

এনসিপির হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে করা রিট খারিজ

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ

সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম