Logo
Logo
×

Advertisement

অন্যান্য

এনআইডি নিয়ে নির্বাচন কমিশনের সতর্কবার্তা

Icon

বাসস

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

এনআইডি নিয়ে নির্বাচন কমিশনের সতর্কবার্তা

Advertisement

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারকচক্র। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। কোনো কোনো ক্ষেত্রে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে তারা।

রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারকচক্র জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার কথা বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। তারা নিজেদের কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন কিংবা এ-সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

ফলে এসব মাধ্যমে কেউ জাতীয় পরিচয়পত্র সংশোধন বা অন্য কোনো সেবা দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। 

এছাড়া জাতীয় পরিচয়পত্র বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের অনলাইন প্রতারণা থেকে নিজে সতর্ক থাকার পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?

হাসিনার পাসপোর্ট আবেদনের চিঠিতে যা লেখা রয়েছে

হাসিনার পাসপোর্ট আবেদনের চিঠিতে যা লেখা রয়েছে

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

নতুন ভোটার হওয়া থেকে এনআইডি সংশোধন, জেনে নিন নিয়ম

নতুন ভোটার হওয়া থেকে এনআইডি সংশোধন, জেনে নিন নিয়ম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

আরও পড়ুন

এনআইডি নিয়ে নির্বাচন কমিশনের সতর্কবার্তা

এনআইডি নিয়ে নির্বাচন কমিশনের সতর্কবার্তা

রুমিন ফারহানা দেশে না থেকেও শেখ হাসিনা সার্বক্ষণিক উপস্থিতি জানান দিচ্ছেন

দেশে না থেকেও শেখ হাসিনা সার্বক্ষণিক উপস্থিতি জানান দিচ্ছেন

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

আনসার, বিআইআইএসএসসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক

আনসার, বিআইআইএসএসসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম