Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রাথমিকে নির্বাচিতদের ডোপ টেস্টসহ মানতে হবে ৭ নির্দেশনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

প্রাথমিকে নির্বাচিতদের ডোপ টেস্টসহ মানতে হবে ৭ নির্দেশনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফাইল ছবি

Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে। 

৬১ জেলায় (পার্বত্য তিন জেলা ব্যতীত) গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১৪ হাজার ৩৮৪ প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। 

কিছু শর্তসাপেক্ষে প্রার্থীদের সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ডোপটেস্টের রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে নির্বাচিত প্রার্থীকে।

শর্তগুলো হলো—

১) প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুসরণপূর্বক উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়েছে।

২) প্রকাশিত ফলের কোনো পর্যায়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/ মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফল বাতিল/সংশোধন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৩) নির্বাচিত কোনো প্রার্থী কোনো প্রকার ভুল তথ্য প্রদান করেছেন কিংবা কোনো তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফল বা নির্বাচন বাতিল করতে পারবে।

৪) নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন ও ডোপটেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। স্বাস্থ্যগত সনদে প্রার্থী উল্লিখিত পদে নিয়োগযোগ্য নয় মর্মে উল্লেখ থাকলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না।

৫) নির্বাচিত প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরিচিতি প্রতিপাদন ও সব ডকুমেন্টস যাচাইয়ের নিমিত্ত সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব মূল সনদ (সব সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণকৃত), সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন এবং ডোপটেস্ট রিপোর্ট ও প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সনদসহ সশরীর উপস্থিত হতে হবে।

৬) কোনো প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে পূর্ব কার্যকলাপ সন্তোষজনক না হলে কিংবা নাশকতা/সন্ত্রাসী/জঙ্গি কার্যক্রম–সংশ্লিষ্ট কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত ছিলেন মর্মে প্রমাণ পাওয়া গেলে তিনি চাকরিতে অনুপযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

৭) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ওপরের ৪ ও ৫ অনুচ্ছেদে বর্ণিত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ প্রদান, সব মূল সনদসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে না পারলে এবং পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম প্রদানে ব্যর্থ হলে পরবর্তী সময়ে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্তান কোলে ভোলা থেকে শাহবাগে মিতু, ‘নিয়োগপত্র পেলেই চলে যাব’

সন্তান কোলে ভোলা থেকে শাহবাগে মিতু, ‘নিয়োগপত্র পেলেই চলে যাব’

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন রাবি শিক্ষার্থী জাহিদ, ভেঙে পড়েছেন মা-বাবা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন রাবি শিক্ষার্থী জাহিদ, ভেঙে পড়েছেন মা-বাবা

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনাসহ ৫ দফা দাবি

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনাসহ ৫ দফা দাবি

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

নিজ থানায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

আরও পড়ুন

যে কারণে ৫ মাসের মাথায় এমপি পদ ছাড়তে হচ্ছে মিষ্টির

যে কারণে ৫ মাসের মাথায় এমপি পদ ছাড়তে হচ্ছে মিষ্টির

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম