Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিএনপি জামায়াত কতটি করে আসন পেতে পারে, উঠে এলো নতুন জরিপে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

বিএনপি জামায়াত কতটি করে আসন পেতে পারে, উঠে এলো নতুন জরিপে

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকারের কাছে ১১ দফা প্রত্যাশা ব্যক্ত করেছেন ভোটাররা। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে 'জরিপের ফলাফল প্রকাশ ও জনগণের প্রত্যাশা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬' শীর্ষক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। সারাদেশের ৩০০ ভোটারের ওপর জরিপটি পরিচালনা করে ন্যাশনালিস্ট রিসার্চ সেল নামে একটি সংগঠন।

অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম পাঠান, ড. গাজী মিজানুর রহমান, ড. সৈয়দ শামসুদ দোহা, ড. আলমগীর রহমান প্রমুখ। 

জরিপে আসন্ন নতুন সরকারের কাছে জনগণের ১১ দফা প্রত্যাশা উঠে আসে। নির্বাচিত নতুন সরকারের কোন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত—এমন প্রশ্নের জবাবে উত্তরদাতারা বলেন, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কারে দলের নিজস্ব ডাটাবেজ তৈরি, সরাসরি ভোটে নেতা নির্বাচন, অভ্যন্তরীণ ইন্টেলিজেন্সের মাধ্যমে দুর্বৃত্তায়ন রোধ এবং নেতাদের জন্য প্রশিক্ষণ সার্টিফিকেট বাধ্যতামূলক করা।

জনপ্রতিনিধিদের স্বচ্ছতা নিশ্চিত করতে এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ড মনিটরিং করার জন্য সেল গঠন এবং দলের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করা। সংসদ সদস্য বা মন্ত্রী হওয়ার ক্ষেত্রে 'উচ্চশিক্ষা' ও 'সততা'—এই দুটি বিষয়কে বাধ্যতামূলক করার দাবিও জানিয়েছেন ভোটাররা। এছাড়া দুর্নীতি ও সন্ত্রাস দমন, দ্রব্যমূল্য হ্রাস, বেকারত্ব দুরীকরণ এবং কৃষি উৎপাদনে বিশেষ প্রণোদনা দেওয়া।

ভোটাররা আরো চেয়েছেন, আইটি ও তৈরি পোশাক শিল্পে গুরুত্ব দেওয়াসহ শিক্ষাক্ষেত্রে আমূল সংস্কার করতে হবে। জরিপে অংশ নেওয়া সাধারণ মানুষের পক্ষ থেকে নতুন সরকারের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে। তারা মনে করেন, সবার আগে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুর্ব্যবহার কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভূমি ব্যবস্থাপনাসহ সব সেবা খাতকে দ্রুত ডিজিটালাইজেশন করার ওপর জোর দিয়েছেন উত্তরদাতারা।

এতে আরো বলা হয়, জরিপে অংশগ্রহণকারী ৭৭ শতাংশ ভোটার বিএনপির প্রতি সমর্থন জানান। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী ১৬ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে। সারাদেশের ৩০০ ভোটারের ওপর পরিচালিত জরিপটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত একটি গবেষক দল পরিচালনা করেন, যার মধ্যে পাঁচ জনই পিএইচডি ডিগ্রিধারী গবেষক।

আসন বণ্টনের পূর্বাভাস

জরিপে ভোটারদের পছন্দের ভিত্তিতে সম্ভাব্য আসন সংখ্যার একটি চিত্র ফুটে উঠেছে। 

জরিপের তথ্য বিশ্লেষণে দেখা গেছে , বিএনপি এককভাবে ২২০টি আসন পেতে পারে। জামায়াত পেতে পারে ৫৭টি আসন। এছাড়া জাতীয় পার্টি পাঁচটি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুটি, স্বতন্ত্র ১২টি এবং অন্যরা চারটি আসন পেতে পারে বলে জনমতের প্রতিফলন ঘটেছে।

জরিপের দ্বিতীয় প্রশ্ন ছিল প্রস্তাবিত 'গণভোট ও সংস্কার' নিয়ে। এখানে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ৪৯ শতাংশ ভোটার এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। ৩০ শতাংশ ভোটার 'হ্যাঁ' এবং ২১ শতাংশ 'না' ভোটের পক্ষে মত দিয়েছেন। তবে জরিপে অংশগ্রহণকারী ৯৯ শতাংশ উত্তরদাতা তাদের নিজ নিজ সংসদীয় এলাকার বর্তমান নির্বাচনি পরিবেশকে 'সন্তোষজনক' বলে অভিহিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম