Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভোট দিলেন তিন বোন সুচন্দা ববিতা ও চম্পা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

ভোট দিলেন তিন বোন সুচন্দা ববিতা ও চম্পা

Advertisement

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

 সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট দেন সাধারণ মানুষ। এর পাশাপাশি ভোটে অংশ নেন বিনোদন জগতের তারকারাও। সেই ধারাবাহিকতায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ঢালিউডের তিন বোন অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা। 

আজ দুপুরে দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তারা। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে জনপ্রিয় অভিনেত্রী ববিতা বলেন, ‘দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে। শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে—এটাই চাই। 

এ ছাড়া জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাও ভোট দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ, আমরা যেন ভালো থাকতে পারি ইনশাআল্লাহ। তবে কাকে ভোট দিয়েছেন তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে ঠিক কোন নির্বাচনি আসন থেকে ভোট দিয়েছেন, তাও উল্লেখ করেননি তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম