Logo
Logo
×

Advertisement

জাতীয়

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের মন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের মন্ত্রী

পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন। ছবি: সংগৃহীত

Advertisement

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) পা‌কিস্তা‌নের মন্ত্রীর ঢাকায় আসার তথ্য জা‌নি‌য়ে‌ছে দেশ‌টির ঢাকার হাইক‌মিশন।

হাইক‌মিশন জানায়, পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তি‌নি বাংলা‌দে‌শের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দে‌বেন।

তি‌নি ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স‌চিব (পূর্ব ও প‌শ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায়‌ নিযুক্ত পা‌কিস্তানের হাইক‌মিশনার ইমরান হায়দার।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ ও মন্ত্রিসভার সদস্যরা। এদিন সকাল ১০টায় সংসদ সদস্যরা আর বিকাল ৪টায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন । 

সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথ আগে পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়া সংসদ সদস্যরা শপথ নেবেন।

এর আগে,  গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি ছিল প্রথম সাধারণ নির্বাচন। 

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। আর দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

একইদিনে এ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ’ নিয়ে একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

আরও পড়ুন

চট্টগ্রামের দুই মার্কেটে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

চট্টগ্রামের দুই মার্কেটে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

বাংলা একাডেমির নতুন ফন্ট ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন

বাংলা একাডেমির নতুন ফন্ট ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম