Logo
Logo
×

Advertisement

জাতীয়

চট্টগ্রামের দুই মার্কেটে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

চট্টগ্রামের দুই মার্কেটে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

Advertisement

চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডে ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে লাইসেন্সধারী আইএসপির সেবা প্রদান নিয়ন্ত্রন করা নিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) কর্তৃক অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষ এবং আইএসপিএবির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীতে বিটিআরসি প্রধান কার্যালতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেরিডিয়ান কোহিনূর সিটির ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন সক্রিয় নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহারের বিষয়টি তুলে ধরে আইএসপিএবি। বিদ্যমান ব্যবস্থায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এককালীন ১ লাখ টাকা এবং মাসিক ইন্টারনেট আয়ের ৩৫ শতাংশ হারে সেবা ফি নেওয়া বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়।

বৈঠকে বিটিআরসি সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করে এবং বৈধ লাইসেন্সধারী আইএসপিগুলো থেকে গ্রাহকদের ইন্টারনেট সেবা প্রদানে কোনো রকম বাড়তি চার্জ নেওয়া না হয় এবং অযৌক্তিক বাধার সম্মুখীন না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে।

অন্যদিকে, বালি আর্কেডের ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষ একটি আইএসপি থেকে ইন্টারনেট সংযোগ নিয়ে তা নিজেদের ইউটিলিটি সেবা হিসেবে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে সরবরাহ এবং গ্রাহকদের কাছ থেকে সরাসরি ইন্টারনেট বিল আদায় করছে—এ বিষয়টিও বৈঠকে অবহিত করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডের দোকান, অফিস এবং অন্যান্য স্বতন্ত্র গ্রাহক তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী বিটিআরসির বৈধ লাইসেন্সধারী যে কোনো আইএসপি থেকে বিটিআরসি এর অনুমদিত ট্যারিফ অনুযায়ী ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে বিটিআরসি মার্কেট দুইটিতে ফাইবার ক্যাবলের শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক সহযোগীতার জন্য আইএসপিএবিকে নির্দেশ প্রদান করে।   

এ ছাড়া ভবিষ্যতে কোনো ভবন, মার্কেট, বাণিজ্যিক কমপ্লেক্স, আবাসিক এলাকা বা আবাসন প্রকল্পে কোনো নির্দিষ্ট আইএসপির মাধ্যমে একচেটিয়া বা দ্বৈত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সৃষ্টি বা বজায় রাখতে কোনো আইএসপি সহযোগিতা করলে সংশ্লিষ্ট আইএসপির বিরুদ্ধে প্রচলিত আইন, লাইসেন্সের শর্ত এবং বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বৈঠকে জানানো হয়।

বিষয়টি নিয়ে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম জানিয়েছেন, গ্রাহকের সেবাদাতা নির্বাচনের স্বাধীনতা, আইএসপিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা এবং বৈধ লাইসেন্সধারী সব প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে তারা বিটিআরসি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে যাবে।

আইএসপিএবি মহাসচিব জনাব নাজমুল করিম ভূঞাঁ বলেন, আমরা আশা করি, বিটিআরসির নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট মার্কেট ও স্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকের পছন্দের স্বাধীনতা এবং বৈধ আইএসপিগুলোর সমানভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করতে পারেন

ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করতে পারেন

ব্লুটুথ বন্ধ রাখলে ইন্টারনেটের গতি বাড়ে, কতটুকু সত্য

ব্লুটুথ বন্ধ রাখলে ইন্টারনেটের গতি বাড়ে, কতটুকু সত্য

স্মার্টফোনের ধীর ইন্টারনেটের গতি বাড়াতে পারেন যেভাবে

স্মার্টফোনের ধীর ইন্টারনেটের গতি বাড়াতে পারেন যেভাবে

কমতে পারে মোবাইলে কথা বলার খরচ

কমতে পারে মোবাইলে কথা বলার খরচ

নারীদের পিংক বাসে যুক্ত হলো ফ্রি ইন্টারনেট সেবা

নারীদের পিংক বাসে যুক্ত হলো ফ্রি ইন্টারনেট সেবা

আরও পড়ুন

শীতের তিন মাসেও গ্যাস নিয়ে নেই কোনো সুখবর

শীতের তিন মাসেও গ্যাস নিয়ে নেই কোনো সুখবর

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারে ইন্দোনেশিয়াকে ৫ প্রস্তাব বাংলাদেশের

দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারে ইন্দোনেশিয়াকে ৫ প্রস্তাব বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম