Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক না হলে বিপদ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক না হলে বিপদ

প্রতীকী ছবি

Advertisement

প্রেমের ফাঁদ ‘অনলাইন’। প্রেম করতে চান বা না চান— মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদে পড়তে পারেন যে কেউ। যতই চালাক চতুর হোন না কেন— কোথায় ওঁৎ পাতা রয়েছে বোঝা দুষ্কর। এই অনলাইনের প্রেম নিয়েই সতর্ক করলেন অস্ট্রেলিয়া নিবাসী সাইবার নিরাপত্তাকর্মী আরন বুগাল। 

প্রেম মাখোমাখো হতেই টাকা চাওয়ার কৌশল এখন অতীত। বরং সরাসরি প্রেমপ্রস্তাব নয়, মনের ক্ষতে প্রলেপ দিয়ে বিশ্বাস আদায় করেই চলছে প্রতারণার কৌশল। চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য। আবার কখনো এমন বিপদের টোপ ফেলা হচ্ছে, সত্যি-মিথ্যা না বুঝে, কখনো আবার সরাসরি ‘না’ করতে পেরেই আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। 

প্রেমের ধরন, সংজ্ঞা— সবটাই এখন আলাদা। সঙ্গীর খোঁজ এখন চলে ডেটিংঅ্যাপে। কখনো সামাজিক মাধ্যমের সূত্র ধরে জুড়ে যায় মন-শরীর। সবটাই যে ভুয়া, প্রেম যে হয় না, তা কিন্তু নয়। তবে সামান্য অসাবধান হলেই ঘটতে পারে বড় বিপদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইবার নিরাপত্তাকর্মী আরন বুগাল জানিয়েছেন, ‘প্রতারকদের লক্ষ্যই থাকে অন্যদিকের মানুষটিকে প্রেমের জালে ফাঁসিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া এবং আর্থিক প্রতারণা’। 

কিন্তু কোনটি প্রেম, কোনটি ফাঁদ— কীভাবে বুঝবেন? সরাসরি টাকা চাওয়ার বদলে প্রতারকরা অন্য রাস্তায় হাঁটে। যার প্রথম শর্তই হলো— কারও একাকিত্বের দিনগুলোতে ভরসার হাত বাড়িয়ে দেওয়া। প্রথমে যত্ন, পাশে থাকার অঙ্গীকার। বিশ্বাস-ভরসা অর্জনের পরেই তারা আসল কাজ সারছে। 

মনখারাপ, সম্পর্কের ভাঙনের মুখে দাঁড়িয়ে কি সামাজিক মাধ্যমকেই ভরসাযোগ্য মনে হয়। যেসব রিল বা ভিডিওর কথায় মনের মিল পান, সেগুলো কি শেয়ার করেন? কোথায় ঘুরছেন, জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির কাহিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন? সাইবার অপরাধীরা নিঃশব্দেই সেসব লক্ষ করে ‘টার্গেট’ খুঁজে নেয়। অজান্তেই পাতা হয়ে যায় ফাঁদ। 

সাইবার নিরাপত্তাকর্মী আরন বুগাল বলেন, ‘ব্যক্তিগত তথ্য, জীবনের প্রতিটি মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলে বিপদ হতে পারে। প্রতারকরা তাদেরই বেছে নেন, যারা একাকিত্বে ভুগছেন, বিবাহবিচ্ছিন্ন বা জীবনে প্রেম খুঁজতে চাইছেন। শুধু আবেগপ্রবণ মানুষ নন, প্রতারকরা চড়া সুদে বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সির লোভ দেখিয়ে অনেক সময় অভিজ্ঞ, চালাক-চতুর লোকজনকেও বোকা বনিয়ে দেয়।’ 

আর প্রতারকরা অনেক সময় ভুয়া ছবি ও পরিচয়ের ভেক ধরেও সম্পর্কে জড়ায়। দেখা করার কথা বললেই শুরু হয় অজুহাত।

চলুন জেনে নেওয়া যাক, যা দেখলে বুঝবেন লাল সংকেত— 

প্রোফাইলের ছবি: প্রোফাইলের ছবিটি অতিমাত্রায় নিখুঁত, মডেলদের মতো হলে সতর্ক হওয়া ভীষণ জরুরি। কারণ ‘গুগল রিভার্স ইমেজ সার্চ’-এ গিয়ে দেখুন, অন্য কারও মুখের সঙ্গে মিল আছে কিনা।

পরিচয়ে অসঙ্গতি: প্রোফাইলে পুরোনো কোনো ইতিহাস বা সাধারণ পোস্ট থাকে না। কথা বলার সময় তাদের তথ্য বা কাজের বিবরণ বার বার বদলে যায়। কথাগুলো শুনতে সাজানো-গোছানো মনে হলেও বাস্তবে তথ্য যাচাই করার মতো প্রমাণ পাওয়া যায় না।

ভালোবাসার নাটকের পর কৌশলে টাকা চাওয়া: সম্পর্কের একটা পর্যায়ে এসে তারা প্রয়োজনের কথা বলে- চিকিৎসার খরচ, আইনি সমস্যা বা যে কোনো জরুরি পরিস্থিতির কথা বলে টাকা দেওয়ার অনুরোধ করে, যা সচরাচর অন্য মানুষটির পক্ষে এড়ানো সম্ভব হয় না।

টাকা চাওয়ার পন্থা: টাকা দেওয়ার জন্য তারা গিফট কার্ড, ক্রিপ্টোকারেন্সি, ওয়্যার ট্রান্সফারের মতো আন্তর্জাতিক মাধ্যম ব্যবহারের অনুরোধ করতে পারে।

দেখা করতে না চাওয়া: দেখা করার কথা বললে নানা রকম অজুহাত দেয় তারা? কখনো বাড়ির সমস্যা, আবার কখনো নেটওয়ার্কের সমস্যা বলে ভিডিওকল এড়ায়। শেষ মুহূর্তে কাজ পড়েছে বলে এরা সাক্ষাৎ এড়ানোর চেষ্টা করে। 

উপহারের জন্য মাসুল: কোনো দামি উপহার, গহনা পাঠিয়েছে জানিয়ে কুরিয়ার ফি, কাস্টমস চার্জ বা রিলিজ ফি বাবদ টাকা পাঠানোর কথা বলতে পারে। এভাবে কিছু টাকা হাতিয়ে নিতে পারে তারা।

মানসিক চাপ:  কোনো বিষয় নিয়ে প্রশ্ন করলে বা পরিবারের সন্দেহকে গুরুত্ব দিতে অগ্রাহ্য করতে বলে বা বিশ্বাস করছো না বলে পালটা দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে সতর্ক হওয়া দরকার। এটি অন্যজনকে মানসিকভাবে কাবু করার চেষ্টা হতে পারে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

রাতভর সোশ্যাল মিডিয়া, সকালে দেরিতে কাজ শুরু— কেমন দৈনন্দিন জীবন ট্রাম্পের?

রাতভর সোশ্যাল মিডিয়া, সকালে দেরিতে কাজ শুরু— কেমন দৈনন্দিন জীবন ট্রাম্পের?

হোয়াটসঅ্যাপে শুধু ‘নো’ লিখলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি!

হোয়াটসঅ্যাপে শুধু ‘নো’ লিখলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি!

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

আরও পড়ুন

মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক না হলে বিপদ

মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক না হলে বিপদ

আরএস-বিএস খতিয়ানে জমির ভুল তথ্য, সংশোধন করবেন যেভাবে

আরএস-বিএস খতিয়ানে জমির ভুল তথ্য, সংশোধন করবেন যেভাবে

ওয়ারিশি জমি ভাগ করবেন যেভাবে, আইনে কী বলা আছে

ওয়ারিশি জমি ভাগ করবেন যেভাবে, আইনে কী বলা আছে

শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে

শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম