Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

ছবি: সংগৃহীত

Advertisement

নিজেকে আরও সুন্দর করে তোলা, শরীরচর্চায় উন্নতি কিংবা ঘুমের মান বাড়ানো— জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জনের প্রবণতা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। এই প্রবণতার সঙ্গে যুক্ত ইন্টারনেটের নতুন শব্দ ‘ম্যাক্সিং’কে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন করেছে অভিধানবিষয়ক ওয়েবসাইট ডিকশনারি ডটকম।

সোমবার (২৬ অক্টোবর) এ ঘোষণা দেওয়া হয়। অনলাইনে শব্দটির ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা এবং সংবাদমাধ্যমে এর উপস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যাক্সিং বলতে কী বোঝায়?

‘ম্যাক্সিং’ শব্দটি এসেছে ‘ম্যাক্সিমাম’ ও ‘ম্যাক্সিমাইজিং’ শব্দ থেকে। এর অর্থ কোনো কাজ, অভ্যাস কিংবা জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে যতটা সম্ভব সর্বোচ্চ ফল অর্জনের চেষ্টা করা।

শব্দটি এখন বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন রূপ নিচ্ছে। যেমন, ‘জিমম্যাক্সিং’ বলতে শরীরচর্চার মাধ্যমে শারীরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা বোঝায়। ‘স্লিপম্যাক্সিং’ হলো ঘুমের মান উন্নত করার প্রচেষ্টা। আর ‘প্রোটিনম্যাক্সিং’ বলতে খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ানোর প্রবণতাকে বোঝানো হয়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে ডিজিটাল মাধ্যমে ‘ম্যাক্সিং’ শব্দটির ব্যবহার ২০২৫ সালের মাসিক গড়ের তুলনায় প্রায় ১৯ গুণ বেড়েছে।


যেভাবে জনপ্রিয় হলো শব্দটি

শব্দটির শিকড় রয়েছে ভিডিও গেমের জগতে। সেখানে ‘মিন-ম্যাক্সিং’ বলতে নির্দিষ্ট কিছু দক্ষতা বা সক্ষমতা বাড়িয়ে প্রতিযোগিতায় সুবিধা অর্জনের কৌশল বোঝানো হয়।

তবে সাম্প্রতিক সময়ে শব্দটির জনপ্রিয়তা বাড়ার পেছনে বড় ভূমিকা রেখেছে ‘লুকসম্যাক্সিং’ প্রবণতা। এর মাধ্যমে নিজের শারীরিক সৌন্দর্য ও বাহ্যিক আকর্ষণ বাড়ানোর বিভিন্ন কৌশলকে বোঝানো হয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে পুরুষপ্রধান অনলাইন গোষ্ঠীগুলোতে এ প্রবণতা দেখা গেলেও পরে তা মূলধারার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে এ প্রবণতা নিয়ে উদ্বেগও রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সৌন্দর্যের অবাস্তব মানদণ্ড এবং সব সময় নিজেকে উন্নত করার চাপ মানুষের মধ্যে অসন্তুষ্টি তৈরি করতে পারে।

কেন বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’?

ডিকশনারি মিডিয়া গ্রুপের অভিধানবিষয়ক পরিচালক স্টিভ জনসনের মতে, বিভিন্ন বিষয় ও ক্ষেত্রে শব্দটির ব্যাপক ব্যবহার একে বিশেষভাবে আলোচনায় এনেছে। ২০২৬ সালে সংবাদমাধ্যমে ‘লুকসম্যাক্সিং’ শব্দটির ব্যবহারও এক হাজার শতাংশের বেশি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমনকি কর্মক্ষেত্রেও শব্দটির ব্যবহার ছড়িয়ে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার প্রবণতা বোঝাতে ‘টোকেনম্যাক্সিং’ শব্দটি ব্যবহৃত হচ্ছে।

এর আগে ২০২৫ সালে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ছিল ‘৬৭’, যা ইন্টারনেটে ছড়িয়ে পড়া উদ্ভট ও অর্থহীন হাস্যরসের সঙ্গে যুক্ত একটি অভিব্যক্তি।

‘ম্যাক্সিং’কে বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন আধুনিক ইংরেজিতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব তুলে ধরেছে। একই সঙ্গে এটি ব্যক্তিগত উন্নতি, উৎপাদনশীলতা ও বাহ্যিক সৌন্দর্য নিয়ে মানুষের ক্রমবর্ধমান আগ্রহেরও প্রতিফলন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

ভুল ওয়াই-ফাই ব্যান্ডে কমতে পারে ইন্টারনেটের গতি, সমাধান কী?

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

সমুদ্রের নিচের ক্যাবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

সমুদ্রের নিচের ক্যাবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

পর্দা নামল ২১তম বিআইজিএফ সম্মেলনের

এআই যুগে ইন্টারনেট গভর্ন্যান্স পর্দা নামল ২১তম বিআইজিএফ সম্মেলনের

দেশে মোবাইল ব্যবহারকারী ছাড়িয়েছে ১৯ কোটি

দেশে মোবাইল ব্যবহারকারী ছাড়িয়েছে ১৯ কোটি

আরও পড়ুন

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

এই মাছের নাম কেন ‘বাটা’ জানেন?

এই মাছের নাম কেন ‘বাটা’ জানেন?

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম