Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান (অব.)। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান (অব.)। 

বুধবার (১৮ নভেম্বর) তিনি বিটিআরসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে গত ১৫ নভেম্বর সরকার তাকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

জানা গেছে, মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে নেতৃত্ব, প্রশাসন, ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সামরিক বাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সেনা সদর দপ্তরের আইটি পরিদপ্তরের পরিচালক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বিটিআরসিতেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কঙ্গোতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ায় জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

চট্টগ্রামের দুই মার্কেটে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

চট্টগ্রামের দুই মার্কেটে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

কমতে পারে মোবাইলে কথা বলার খরচ

কমতে পারে মোবাইলে কথা বলার খরচ

আরও পড়ুন

৬ জনের বিরুদ্ধে মামলা বিসিকের জমি বরাদ্দে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিসিকের জমি বরাদ্দে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

ছাগলকাণ্ডের মতিউর ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ছাগলকাণ্ডের মতিউর ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ

কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম