Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ঠাকুরগাঁও-১

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

মির্জা ফয়সল আমীন (বামে) ও ওবায়দুল্লাহ মাসুদ (ডানে)। ফাইল ছবি

Advertisement

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে নাটকীয় মোড় নিয়েছে। দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। এর ফলে এ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীনের ধানের শীষ প্রতীক পাওয়ার পথ এখন পুরোপুরি পরিষ্কার।

সোমবার (৫ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ। 

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে বিএনপির দুই নেতাসহ মোট ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। একই দল থেকে দুজনকে মনোনয়ন দেওয়ায় ‘ধানের শীষ’ প্রতীক শেষ পর্যন্ত কার হাতে উঠছে—তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছিল নানা গুঞ্জন ও আলোচনা।

তবে শুরু থেকেই ওবায়দুল্লাহ মাসুদ স্পষ্ট করে আসছিলেন যে, কেন্দ্রীয় নির্দেশেই তারা দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতীক বরাদ্দের আগে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চূড়ান্ত চিঠি পাঠানো হবে এবং যার নাম থাকবে না তিনি দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করবেন। 

নির্বাচনি মাঠে আছেন যারা

বিএনপির একক প্রার্থী নিশ্চিত হওয়ার পাশাপাশি এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন আরও কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। প্রতীক বরাদ্দের দিন থেকেই প্রার্থীরা নামবেন আনুষ্ঠানিক প্রচারে।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ইভিএম বা ব্যালটের মাধ্যমে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গলায় ডিম আটকে কলেজছাত্রীর মৃত্যু

গলায় ডিম আটকে কলেজছাত্রীর মৃত্যু

‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’

‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’

‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম