Logo
Logo
×

Advertisement

জাতীয়

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। ফাইল ছবি

Advertisement

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞা জারির এ নির্দেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। 

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ থাকায় নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী আদালতে আবেদন করেন। 

দুদকের আবেদনে বলা হয়, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ জমা রেখে তা বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থপাচারের অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি।

দুদক আরও জানায়, অনুসন্ধান চলাকালে নাজমুল আলম দেশত্যাগ করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। এ কারণে অনুসন্ধান কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

সিদ্দিকী নাজমুল আলম ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

ঢাকায় ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

ঢাকায় ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

আরও পড়ুন

‘এক টাকার শিক্ষক’ পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

‘এক টাকার শিক্ষক’ পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের বিজয়

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের বিজয়

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম