Logo
Logo
×

Advertisement

জাতীয়

দীপ্ত টিভির তানজিল হত্যা

মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম

মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ

মহানগর দায়রা জজ আদালত। ফাইল ছবি

Advertisement

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ নয়জনকে আসামি করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। 

সোমবার (৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩ এর বিচারক জাহিদুল ইসলাম বাদী পক্ষের রিভিশন আবেদন খারিজ করে আদেশ দেন। 

বাদী পক্ষের রিভিশন আবেদন খারিজ করার ফলে শেখ রবিউল আলমসহ ৯ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যে আদেশ দিয়েছিলেন তা বহাল থাকল।

তবে বাদীর রিভিশন আবেদন খারিজ করে দেওয়া আদালতের এই নির্দেশে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত তামিমের বাবা সুলতান আহমেদ। মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল আলীম জানান, তারা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। 

তামিম হত্যা মামলার তদন্ত শেষে ঢাকা মহানগর উত্তর পিবিআইয়ের এসআই জাকারিয়া আলম ২০২৫ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তবে শেখ রবিউল আলমসহ নয়জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে তাদের অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।

এতে আপত্তি জানিয়ে ২০২৬ সালের ৮ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী সুলতান আহমেদ। তিনি অব্যাহতির সুপারিশ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে মামলাটি অধিকতর তদন্তের আবেদন জানান। গত ৩ মার্চ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ বাদীর নারাজি আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে শেখ রবিউল আলমসহ নয়জনকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। আদেশে বলা হয়, মামলাটি আরও তদন্তের প্রয়োজন নেই বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে।

এরপর ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন বাদী। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে ৫ অক্টোবর আদেশের দিন ধার্য করা হয়েছিল। নির্ধারিত দিনে উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত বাদীর রিভিশন আবেদন খারিজ করেন। 

২০২৪ সালের ১০ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানার মহানগর আবাসিক এলাকায় নিজেদের বাসায় হামলার শিকার হন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন তামিমের বাবা সুলতান আহমেদ হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। মামলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্লেজেন্ট প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালকসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১১ থেকে ১২ জনকে আসামি করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহণ মন্ত্রী

আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহণ মন্ত্রী

২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী

২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী

দুই-তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে চালু হবে ওয়াটার বাস: নৌমন্ত্রী

দুই-তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে চালু হবে ওয়াটার বাস: নৌমন্ত্রী

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালু হলো দুই সার্ভিস সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালু হলো দুই সার্ভিস সেতু

ঢাকার ৪১৬ বছরপূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

ঢাকার ৪১৬ বছরপূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীর জন্য ১০০: সড়কমন্ত্রী

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীর জন্য ১০০: সড়কমন্ত্রী

আরও পড়ুন

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের বিজয়

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের বিজয়

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দীপ্ত টিভির তানজিল হত্যা মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ

মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম