Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গলায় ডিম আটকে কলেজছাত্রীর মৃত্যু

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

গলায় ডিম আটকে কলেজছাত্রীর মৃত্যু

Advertisement

ঠাকুরগাঁও সদর উপজেলায় সকালে নাস্তা খাওয়ার সময় ডিম গলায় আটকে হাবিবা খানম তিশা নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌর এলাকার লক্ষ্মীপুর নেঙ্গীহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিশা ওই এলাকার  হাসিরুল ইসলামের মেয়ে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিশা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নাস্তা করার সময় তার গলায় ডিমের টুকরো আটকে যায়। এতে তিনি মারাত্মক শ্বাসকষ্ট অনুভব করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত অটোরিকশাযোগে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন; কিন্তু পথিমধ্যে মুন্সিরহাট এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী  জানান, ডিম গলায় আটকে শ্বাসরোধ হয়ে তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

ভিক্ষা ছেড়ে ১ হাজার টাকার পুঁজিতে আল আমিনের ঘুরে দাঁড়ানোর লড়াই

ভিক্ষা ছেড়ে ১ হাজার টাকার পুঁজিতে আল আমিনের ঘুরে দাঁড়ানোর লড়াই

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

বাসের ২ সিটে ‘রাজকীয় সফর’, ট্রলির হাতলে ২৫ লাখ টাকার ইয়াবা!

বাসের ২ সিটে ‘রাজকীয় সফর’, ট্রলির হাতলে ২৫ লাখ টাকার ইয়াবা!

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আরও পড়ুন

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম