Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম

শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি

Advertisement

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের দলীয় রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না। আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  তিনি এ কথা জানান। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এদিন ছিল তার প্রথম কর্মদিবস।

ববি হাজ্জাজ বলেন, বাংলা-ইংরেজির পাশাপাশি শ্রমবাজারে প্রয়োজন আছে এমন ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। মাধ্যমিক স্তর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে। 

নতুন শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্ত্রণালয়কে পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন- দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিসক্ষম ও মূল্যবোধসম্পন্ন- সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। আমাদের দায়িত্ব সেই ভিশনকে বাস্তবায়ন নামানো- বাজেটে শ্রেণিকক্ষে, পরীক্ষায় ও কর্মসংস্থানে। এসব বিষয়ে আমরা আপনাদের প্রশ্ন নেব এবং মাসে মাসে আপনাদের সামনে অগ্রগতি রিপোর্ট দেব। 

প্রসঙ্গত, ঈদুল ফিতরের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষকদের ‘মিউচুয়াল ট্রান্সফার’ দাবি প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষকদের ‘মিউচুয়াল ট্রান্সফার’ দাবি প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

‘বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট’ প্রতিবেদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

‘বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট’ প্রতিবেদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

নির্ধারিত সময়ে বই পৌঁছাতে প্রেস পরিদর্শন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর

নির্ধারিত সময়ে বই পৌঁছাতে প্রেস পরিদর্শন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর

নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

আরও পড়ুন

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত

পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম