Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে মালয়েশিয়া-বাংলাদেশের বৈঠক

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে মালয়েশিয়া-বাংলাদেশের বৈঠক

মালয়েশিয়ার মন্ত্রী জোহরি আবদুল গনির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইটিআই) মন্ত্রী জোহরি আবদুল গনির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক ট্রেড ও ইনভেস্টমেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিজনেস ও ইনভেস্টমেন্ট বৃদ্ধি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নেগোশিয়েশন শুরু করার সম্ভাবনা, জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন চূড়ান্তকরণ এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সাইনিং প্রক্রিয়া সম্পন্ন করা। পাশাপাশি হালাল ট্রেড সম্প্রসারণ ও রাবার সেক্টরে পারস্পরিক কো-অপারেশন জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট বৃদ্ধির সুযোগ, লেবার-ইনটেনসিভ ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরি বাংলাদেশে রিলোকেশন বা স্থানান্তরের সম্ভাবনা এবং মালয়েশিয়ার ইন্ডাস্ট্রিতে ব্যবহারের জন্য বাংলাদেশের প্রসেসড জুট এক্সপোর্টের সুযোগ নিয়েও আলোচনা হয়। উভয়পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে এমআইটিআই মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল হাইটিল ইয়াহরি ইয়াকুব, ডেপুটি সেক্রেটারি জেনারেল মাসতুরা আহমাদ মোস্তাক, সিনিয়র ডিরেক্টর ড. রাশিদি সাইদ, সিনিয়র প্রাইভেট সেক্রেটারি মোহাম্মদ নাজিব আব্দুল্লাহ, প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আহমাদ আলসারাফ আহমাদ মোক্তার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিতি নূর আশিকিন মাত তাকির উপস্থিত ছিলেন। 

এছাড়া মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের (ম্যাট্রেড) ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার এস জাই শংকর, বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষও বৈঠকে অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এই উচ্চপর্যায়ের আলোচনা মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে এবং ভবিষ্যতে ট্রেড, ইনভেস্টমেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেশনে ইতিবাচক অগ্রগতি বয়ে আনবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে মালয়েশিয়ার সঙ্গে বৈঠক মঙ্গলবার

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে মালয়েশিয়ার সঙ্গে বৈঠক মঙ্গলবার

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসীদের ঢল

মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসীদের ঢল

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

আরও পড়ুন

পে স্কেল: সিনিয়দের টপকে বড় অংকের বেতন জুনিয়রদের

পে স্কেল: সিনিয়দের টপকে বড় অংকের বেতন জুনিয়রদের

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম