Logo
Logo
×

Advertisement

জাতীয়

সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে সরকার: মির্জা ফখরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম

সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে সরকার: মির্জা ফখরুল

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: যুগান্তর

Advertisement

স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, সরকার সঠিক সময়ে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে।  

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনের বেশ কিছু সরকারি নিয়ম-কানুন ও মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয় রয়েছে। সবগুলো হিসাব এক জায়গায় নিয়ে এসে সরকারের তরফ থেকে সঠিক সময়ে আমরা এই নির্বাচনগুলোর ব্যবস্থা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হবে।

খালেদা জিয়ার অবদান ইতিহাসে লেখা থাকবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই অফিসটি আমাদের কাছে অত্যন্ত প্রিয়। এখান থেকেই গণতন্ত্র উত্তরণের সব আন্দোলন পরিচালিত হয়েছে। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তার সভাপতিত্বে এখানে আমরা বহু সভা করেছি। তিনি জনগণকে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছেন।  

তিনি আরও বলেন, আজ খুব কষ্টের সঙ্গে আমাদের মহান নেত্রীকে স্মরণ করতে হয়। তিনি বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। ৮৯ এর গণআন্দোলন, ৯১ এ সরকার গঠন এবং ৯৬ এর পর প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমি বিশ্বাস করি, শুধু বাংলাদেশ নয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অন্যতম শ্রেষ্ঠ নেতা। আগামীতে গণতন্ত্রের সংগ্রামের ইতিহাস লেখা হলে তার এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তাকে যেন বেহেশত নসিব করা হয়।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভূয়সী প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, আমরা এখন নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের তরুণ নেতা, দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। অতি অল্প সময়ের মধ্যেই তিনি দেশের মানুষের মনে একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বর্তমান সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সফল হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে লক্ষ্য ছিল, সত্যিকার অর্থেই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, তা বাস্তবায়নে দেশের সব মানুষ আগের মতোই আমাদের দলকে সহায়তা করবে।

Advertisement

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার নির্বাচন

Advertisement

আরও পড়ুন

শেখ হাসিনা দেশে ফিরছেন না—জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন

শেখ হাসিনা দেশে ফিরছেন না—জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন

নারী ও কন্যাশিশুর নির্যাতন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে ১০ সুপারিশ

নারী ও কন্যাশিশুর নির্যাতন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে ১০ সুপারিশ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, অতঃপর...

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম