Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। ফাইল ছবি

Advertisement

দুর্নীতির অভিযোগ থাকায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানের (কিরণ) ও তার পরিবারের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।  

এদিন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসাদুর রহমান (কিরণ) ও তার পরিবারের সদস্যদের নামে ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এসব হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।  

প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, অভিযোগ সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ এসব  হিসাবসমূহে জমা রেখেছেন।

যে কোনো সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

নিউ গিনি প্রপার্টিজে হামলা সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

আরও পড়ুন

৩ দফা দাবি বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন

৩ দফা দাবি বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন

প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন

প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন

ক্ষমতার দাপটে উৎরে যান তিনি

ক্ষমতার দাপটে উৎরে যান তিনি

ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ

ফ্যামিলি কার্ড নিয়ে মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম