Logo
Logo
×

Advertisement

জাতীয়

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারকে প্রত্যাহার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারকে প্রত্যাহার

আবিদা ইসলাম। ছবি: সংগৃহীত

Advertisement

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনে পৌঁছে এ তথ্য দেন তিনি।

লন্ডনে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেওয়ার সময় এটাকে ‘সুখবর’ হিসেবেও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

তবে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পাওয়া আবিদা ইসলামকে প্রত্যাহারের অফিস আদেশ এখনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

ফেসবুকে প্রকাশ করা ভিডিওতে সিলেটি ও ইংরেজি মিশিয়ে হুমায়ুন কবির সাংবাদিকদের বলছেন, ‘একটা সুখবর আছে। শোনেন, একটা সুখবর হইল যে, হাইকমিশনার লন্ডনো এতদিন ‘ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড’ করে রাখছে, যে আওয়ামীকরণ করছে এই হাইকমিশনকে, আওয়ামী লীগকরণের ধান্ধা নিয়া চলছে, কমিউনিটির ধান্ধা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।’

এরপর তিনি ইংরেজিতে বলেন, ‘হাইকমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।’

২০২৪ সালের ৫ অগাস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আসা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার বিদেশি মিশনগুলোতে রদবদলের ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে এ দায়িত্বে আনে।

কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত

লন্ডনে ৪ পথচারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, অতঃপর...

লন্ডনে ৪ পথচারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, অতঃপর...

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

লন্ডনে পিটবুলের কনসার্টে গিনেস রেকর্ড, ২২ হাজার দর্শক পরলেন ‘টাক টুপি’

লন্ডনে পিটবুলের কনসার্টে গিনেস রেকর্ড, ২২ হাজার দর্শক পরলেন ‘টাক টুপি’

মুহূর্তেই বাঁধতে পারেন গান, লন্ডনের মঞ্চ মাতাচ্ছেন পাকিস্তানি র‍্যাপার

মুহূর্তেই বাঁধতে পারেন গান, লন্ডনের মঞ্চ মাতাচ্ছেন পাকিস্তানি র‍্যাপার

আরও পড়ুন

পে স্কেল: সিনিয়দের টপকে বড় অংকের বেতন জুনিয়রদের

পে স্কেল: সিনিয়দের টপকে বড় অংকের বেতন জুনিয়রদের

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম