Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

Advertisement

যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে নিরাপত্তা বিঘ্নের ঘটনায় ইরানি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ বছর বয়সি ঐ ব্যক্তি যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক।

মধ্য লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই এলাকায় আরও দুই স্থানে তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

এর আগে, এ ঘটনায় দ্বিতীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের কথা জানায় ব্রিটিশ পুলিশ।

এদিকে, বিমান ঘাঁটিতে সম্ভাব্য নাশকতার অভিযোগে গ্রেফতার হওয়া পাঁচজন এখনো জামিনে রয়েছেন। তারা সবাই লন্ডনের বাসিন্দা ও ব্রিটিশ নাগরিক।

গত রোববার (২৭ সেপ্টেম্বর) তিনটি সন্দেহজনক যানবাহন মার্কিন বিমানবাহিনী পরিচালিত ফেয়ারফোর্ড ঘাঁটির দিকে যেতে দেখা গেলে সেখানে বড় ধরনের নিরাপত্তা তৎপরতা শুরু হয়। পরে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরদিন তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবাদ-বিরোধী বিভাগের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়কারী ভিকি ইভান্স এক বিবৃতিতে বলেন, গ্লুচেস্টারশায়ারের ঘটনাপ্রবাহের তদন্ত অত্যন্ত জটিল এবং আমাদের বিশেষজ্ঞ দলগুলো তদন্তের একাধিক দিক খতিয়ে দেখছে।

তিনি বলেন, আমরা আগেই স্পষ্ট করেছি যে, আমরা সম্ভাব্য সব দিকই বিবেচনা করছি—যার মধ্যে কোনো বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়টিও অন্তর্ভুক্ত।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, নিরাপত্তা-সংক্রান্ত ওই কথিত ঘটনায় ইরানের ভূমিকা থাকার জোরালো ইঙ্গিত রয়েছে।

তবে ইরান এই ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বার্নহামের অভিযোগের কড়া জবাব দিয়ে বলেছেন, ব্রিটিশ কর্তৃপক্ষ ভুল পথে এগোচ্ছে।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় ইসরাইলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার

গাজায় ইসরাইলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার

হুতিদের হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

হুতিদের হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

সৌদির পাশে যুক্তরাজ্য, কী সহায়তা দিচ্ছে লন্ডন?

সৌদির পাশে যুক্তরাজ্য, কী সহায়তা দিচ্ছে লন্ডন?

আইনি পেশা ছেড়ে কুকুর হাঁটিয়েই লাখপতি নারী!

আইনি পেশা ছেড়ে কুকুর হাঁটিয়েই লাখপতি নারী!

ডায়ানার মৃত্যুতে চার্লসের প্রতিক্রিয়া ছিল ‘লটারি জেতার মতো’

ডায়ানার মৃত্যুতে চার্লসের প্রতিক্রিয়া ছিল ‘লটারি জেতার মতো’

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

আরও পড়ুন

হুথিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

হুথিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল

ফ্লাই দুবাইয়ের কো-পাইলটের সঙ্গে ইরানের যোগসূত্র থাকতে পারে: ট্রাম্প

ফ্লাই দুবাইয়ের কো-পাইলটের সঙ্গে ইরানের যোগসূত্র থাকতে পারে: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম