Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

মানুষ না যন্ত্র, সেই বিতর্কেই বছরের সেরা শব্দ ‘হিউম্যান’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

মানুষ না যন্ত্র, সেই বিতর্কেই বছরের সেরা শব্দ ‘হিউম্যান’

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি এবং মানুষের সঙ্গে যন্ত্রের পার্থক্য নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্যে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ‘হিউম্যান’ (মানব) নির্বাচন করেছে ক্যামব্রিজ ডিকশনারি। 

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয় অভিধান কর্তৃপক্ষ।

ক্যামব্রিজ ডিকশনারিতে ‘হিউম্যান’ শব্দের অর্থ বলা হয়েছে, দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের যেসব গুণ, ত্রুটি ও অনুভূতি রয়েছে, সেগুলোর অধিকারী। অর্থাৎ মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য, আবেগ ও সীমাবদ্ধতাকে বোঝাতেই শব্দটি ব্যবহৃত হয়।

শব্দটি নির্বাচনের কারণ ব্যাখ্যা করে ক্যামব্রিজ ডিকশনারি জানায়, চলতি বছরটি এআইয়ের কারণে মানুষ ও যন্ত্রের মধ্যকার সীমারেখা অস্পষ্ট হয়ে যাওয়ার প্রেক্ষাপটে মানুষ হওয়ার অর্থ কী, তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্য দিয়ে সংজ্ঞায়িত হয়েছে। এই বিতর্কই ‘হিউম্যান’ শব্দটিকে বছরের গুরুত্বপূর্ণ শব্দ হিসেবে তুলে এনেছে।

এ ক্ষেত্রে এআইয়ের অগ্রদূত ও নোবেলজয়ী জিওফ্রি হিন্টনের বক্তব্যের কথা উল্লেখ করেছে অভিধানটি। তিনি এক মন্তব্যে বলেন, ‘আমরা ভিনগ্রহের সত্তা তৈরি করছি। আমি স্বার্থপর হতে রাজি, তাই মানুষকেই বেছে নিচ্ছি।’

এ ছাড়া মানুষের মতো দেখতে ও আচরণ করতে সক্ষম এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ডিপফেকের বিস্তারও বিবেচনায় নিয়েছে ক্যামব্রিজ ডিকশনারি। 

এ প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগের মধ্যে অভিনেতা ম্যাথিউ ম্যাককনাহি ও সংগীতশিল্পী টেইলর সুইফট নিজেদের ছবি এবং কণ্ঠের রেকর্ড করা অংশের ওপর ট্রেডমার্ক নিবন্ধন করেছেন। কৃত্রিমভাবে তৈরি ছবি ও কণ্ঠের ব্যবহার নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের এই পদক্ষেপ আলোচনায় এসেছে।

ক্যামব্রিজ ডিকশনারির অভিধানবিদ কলিন ম্যাকিনটোশ বলেন, এআই মানুষের মানুষ হয়ে থাকার বিষয়ে কথা বলার ধরন বদলে দিচ্ছে। তার মতে, ঐতিহ্যগতভাবে ‘হিউম্যান’ শব্দটি মানুষকে দেবতা ও প্রাণী থেকে এবং পরবর্তী সময়ে যন্ত্র থেকে আলাদা করতে ব্যবহৃত হয়ে আসছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ‘হিউম্যান-মেড’ বা মানুষের তৈরি—এ ধরনের যৌগিক শব্দের ব্যবহার বেড়েছে। এর মাধ্যমে মানুষের কাজ বা গুণাবলিকে এআইয়ের তৈরি কাজ থেকে পৃথক করে বোঝানো হচ্ছে। মানুষ হওয়ার ধারণা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হওয়াই সময়ের গুরুত্বপূর্ণ প্রবণতা হিসেবে ধরা পড়েছে।

বর্ষসেরা শব্দ ঘোষণার পাশাপাশি চলতি বছর অভিধানে যুক্ত হওয়া কয়েকটি নতুন শব্দ ও শব্দবন্ধও প্রকাশ করেছে ক্যামব্রিজ ডিকশনারি।

এর মধ্যে রয়েছে ‘এয়ার জেইল’। কোনো প্রাণী, বিশেষ করে কুকুর, আক্রমণাত্মক বা অনাকাঙ্ক্ষিত আচরণ করলে তাকে কিছু সময় মাটি থেকে ওপরে তুলে রাখার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতিকে বোঝায় শব্দটি।

আরেকটি শব্দ ‘অরা ফার্মিং’ । মানুষের কাছে আকর্ষণীয় ও প্রশংসনীয় ব্যক্তিত্ব তুলে ধরার উদ্দেশ্যে বিভিন্ন আচরণ বা কাজ করাকে এ শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে।

এ ছাড়া অভিধানে যুক্ত হয়েছে ‘লুকসম্যাক্সিং’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে তরুণ পুরুষদের মধ্যে প্রচলিত এ প্রবণতায় নিজেদের শারীরিক সৌন্দর্য ও আকর্ষণীয়তা সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করা হয়।

সূত্র: সিএনএন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আশ্রয় আবেদন বাতিল হলে বিনা নোটিশেই বহিষ্কার করবে যুক্তরাজ্য

আশ্রয় আবেদন বাতিল হলে বিনা নোটিশেই বহিষ্কার করবে যুক্তরাজ্য

লন্ডনে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, জড়িতদের কড়া বার্তা ব্রিটিশ এমপির

লন্ডনে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, জড়িতদের কড়া বার্তা ব্রিটিশ এমপির

ইসরাইলি ৯ কোম্পানি ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ইসরাইলি ৯ কোম্পানি ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আরও পড়ুন

মানুষ না যন্ত্র, সেই বিতর্কেই বছরের সেরা শব্দ ‘হিউম্যান’

মানুষ না যন্ত্র, সেই বিতর্কেই বছরের সেরা শব্দ ‘হিউম্যান’

মসজিদে নববির অপরূপ ক্যালিগ্রাফির নেপথ্যে যে শিল্পী

মসজিদে নববির অপরূপ ক্যালিগ্রাফির নেপথ্যে যে শিল্পী

বিড়ালের ভাষার সংকেত, যেভাবে বুঝবেন

বিড়ালের ভাষার সংকেত, যেভাবে বুঝবেন

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম