Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

মসজিদে নববির অপরূপ ক্যালিগ্রাফির নেপথ্যে যে শিল্পী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

মসজিদে নববির অপরূপ ক্যালিগ্রাফির নেপথ্যে যে শিল্পী

ছবি: সংগৃহীত

Advertisement

সৌন্দর্য আর নিপুণ শিল্পকর্মে মুগ্ধ করে মদিনার মসজিদে নববি। পবিত্র এই মসজিদের ক্যালিগ্রাফির পেছনে রয়েছেন পাকিস্তানের এক শিল্পী। দীর্ঘ কয়েক দশকের সাধনা, প্রতিভা ও অধ্যবসায়ে বিশ্বের অন্যতম পবিত্র এই মসজিদে নিজের শিল্পকর্মের জায়গা করে নিয়েছেন শফিক উজ-জামান খান।

সৌদি আরবে তিনি পরিচিত ‘আল-হারাম ক্যালিগ্রাফার’ নামে। ৬৮ বছর বয়সী এই শিল্পীর জন্ম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। বেড়ে উঠেছেন করাচিতে। ছোটবেলা থেকেই ক্যালিগ্রাফির প্রতি আগ্রহ ছিল তার। জীবিকার তাগিদে পাকিস্তানের রাজধানী অঞ্চলের বিভিন্ন দোকানের সাইনবোর্ড আঁকার কাজ করতেন তিনি। সেই কাজ করতে গিয়েই ক্যালিগ্রাফির প্রতি ভালোবাসা আরও গভীর হয়।

১৯৭৯ সালে করাচিতে এক সৌদি ব্যবসায়ীর সঙ্গে আকস্মিক পরিচয় বদলে দেয় তার জীবনের গতিপথ। খানের শিল্পকর্ম দেখে মুগ্ধ ওই ব্যবসায়ী তাকে সৌদি আরবে নিজের প্রতিষ্ঠানে কাজ করার আমন্ত্রণ জানান। সেই সূত্রে রিয়াদে পাড়ি জমান তিনি।


সেখানে বিজ্ঞাপনশিল্পে ক্যালিগ্রাফার হিসেবে দ্রুত সুনাম অর্জন করেন খান। পরে উসমানীয় আমলের শিল্পকর্ম পুনরুদ্ধারের একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। এর মধ্য দিয়ে মদিনায় কাজ করার সুযোগ তৈরি হয় তার।

বর্তমানে মসজিদে নববির পবিত্র রওজা শরিফে শফিক উজ-জামান খানের আঁকা তিনটি অসাধারণ ক্যালিগ্রাফি স্থান পেয়েছে। প্রতিটি শিল্পকর্ম তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটের খাঁটি সোনা।

ক্যালিগ্রাফিতে অসামান্য অবদানের স্বীকৃতিও পেয়েছেন এই শিল্পী। দুই পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস তাকে সম্মাননা প্রদান করেন।

পাকিস্তানের সাধারণ দোকানের সাইনবোর্ড আঁকা থেকে মসজিদে নববির মতো পবিত্র স্থানে নিজের শিল্পকর্ম স্থাপন— শফিক উজ-জামান খানের এই যাত্রা প্রতিভা, পরিশ্রম ও অধ্যবসায়ের এক অনন্য দৃষ্টান্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম

মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম

জুমার খুতবায় যে দিকনির্দেশনা দিয়েছেন মক্কা-মদিনার ইমাম

জুমার খুতবায় যে দিকনির্দেশনা দিয়েছেন মক্কা-মদিনার ইমাম

তীব্র গরমে মানবসেবার আহ্বান জানালেন মসজিদে নববির ইমাম

তীব্র গরমে মানবসেবার আহ্বান জানালেন মসজিদে নববির ইমাম

মসজিদে নববীর পরিচ্ছন্নতা ও কার্পেট পরিচর্যায় চমকপ্রদ তথ্য

মসজিদে নববীর পরিচ্ছন্নতা ও কার্পেট পরিচর্যায় চমকপ্রদ তথ্য

জুমার খুতবা থামিয়ে যে সতর্কবার্তা দিলেন মসজিদে নববির ইমাম

জুমার খুতবা থামিয়ে যে সতর্কবার্তা দিলেন মসজিদে নববির ইমাম

মদিনায় গেলে যে ৪টি সুন্নত আমল অবশ্যই করবেন

মদিনায় গেলে যে ৪টি সুন্নত আমল অবশ্যই করবেন

আরও পড়ুন

মসজিদে নববির অপরূপ ক্যালিগ্রাফির নেপথ্যে যে শিল্পী

মসজিদে নববির অপরূপ ক্যালিগ্রাফির নেপথ্যে যে শিল্পী

বিড়ালের ভাষার সংকেত, যেভাবে বুঝবেন

বিড়ালের ভাষার সংকেত, যেভাবে বুঝবেন

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম