Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম

ছবি: সংগৃহীত

Advertisement

মদিনার মসজিদে নববিতে গত সেপ্টেম্বর ২০২৬-এ ২ কোটি ১৬ লাখের বেশি মানুষের সমাগম হয়েছে। এ সময় মহানবী হজরত মুহাম্মদ (স.) ও তার দুই সঙ্গী হজরত আবু বকর (রা.) ও হজরত ওমর (রা.)-কে সালাম জানিয়েছেন ২১ লাখের বেশি মানুষ। এ ছাড়া রওজা শরিফে নামাজ আদায় করেছেন প্রায় সাড়ে ১৪ লাখ মুসল্লি।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর কার্যক্রম তদারককারী কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে মসজিদে নববীতে মোট আগমনের সংখ্যা ছিল ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে মহানবী (স.) ও তার দুই সঙ্গীকে সালাম জানিয়েছেন ২১ লাখ ২৪ হাজার ৪২১ জন। রওজা শরিফে নামাজ আদায় করেছেন ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন।

মসজিদে আগতদের সেবা দিতে বিভিন্ন ব্যবস্থা চালু রেখেছিল কর্তৃপক্ষ। এ সময় ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন স্থাননির্দেশনা সেবা নিয়েছেন। অতিথিসেবা কেন্দ্র থেকে সহায়তা পেয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন। এ ছাড়া চলাচলে সহায়তার জন্য ট্রলি সেবা নিয়েছেন ৩ লাখ ৮ হাজার ২৬১ জন। বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সেবা নিয়েছেন ৭৯ হাজার ৫৯৯ জন।

জ্ঞানচর্চা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানার সুযোগ নিতে মসজিদে নববির গ্রন্থাগার পরিদর্শন করেছেন ৮১ হাজার ২৪৩ জন। মসজিদটির বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে নববিতে আগতদের উন্নত সেবা দেওয়া এবং স্বস্তি ও প্রশান্তির পরিবেশে ইবাদত পালনের সুযোগ করে দিতে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সূত্র: এসপিএ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

সেমিনারে বক্তারা মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

হারামাইনের নিরাপত্তা রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

হারামাইনের নিরাপত্তা রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা

হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা

মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ নিয়ে যা বলল হুথিরা

মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ নিয়ে যা বলল হুথিরা

‘মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্বিমত নেই’

‘মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্বিমত নেই’

জুমার খুতবায় যে দিকনির্দেশনা দিয়েছেন মক্কা-মদিনার ইমাম

জুমার খুতবায় যে দিকনির্দেশনা দিয়েছেন মক্কা-মদিনার ইমাম

আরও পড়ুন

অপমানের বিপরীতে মুমিনের জবাবের ভাষা কী হবে?

অপমানের বিপরীতে মুমিনের জবাবের ভাষা কী হবে?

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ, শরিয়তে শাস্তির কী বিধান

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ, শরিয়তে শাস্তির কী বিধান

মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম

মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম

বিবাহিত ও অবিবাহিত ব্যক্তি জিনায় জড়ালে কার কী শাস্তি?

বিবাহিত ও অবিবাহিত ব্যক্তি জিনায় জড়ালে কার কী শাস্তি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম