Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটির দাবি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম

ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটির দাবি

ফাইল ছবি।

Advertisement

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

নেতারা বলেন, সরকারি চাকরিজীবীরা যেখানে ৭ দিনের ছুটি পাচ্ছেন, সেখানে সংবাদপত্রে মাত্র ৩ দিনের ছুটি দেওয়া বৈষম্যমূলক। এছাড়া ঈদের সময় সাধারণত হকাররা পত্রিকা বিক্রি করেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে নেতারা আরও উল্লেখ করেন, গত ঈদুল আজহায় ডিআরইউ’র দাবির পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও একই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

পাঁচদিনের ছুটিতে বাড়ির দিকে ছুটছে মানুষ

পাঁচদিনের ছুটিতে বাড়ির দিকে ছুটছে মানুষ

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

আরও পড়ুন

ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন

ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি, যা বললেন আইজিপি

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি, যা বললেন আইজিপি

গাড়ির বিরুদ্ধে মামলা হলে কী করবেন? জেনে নিন সহজ নিয়ম

গাড়ির বিরুদ্ধে মামলা হলে কী করবেন? জেনে নিন সহজ নিয়ম

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম