Logo
Logo
×

Advertisement

জাতীয়

পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ নিয়ে বৈঠক কাল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম

পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ নিয়ে বৈঠক কাল

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ পুলিশে বড় ধরনের জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃজনের প্রস্তাব নিয়ে বৈঠক ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাসংক্রান্ত একটি নোটিশ জারি করেছে।

নোটিশে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে চার হাজার এসআই (গ্রেড-১০) (নিরস্ত্র) পদ সৃজনের বিষয়ে আলোচনা করা হবে। সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে (ভবন নম্বর-৮, কক্ষ নম্বর-২০৮, তৃতীয় তলা) এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সালাহউদ্দিন আহমদ পুলিশের সব পর্যায়ে জনবল সংকটের বিষয়টি সামনে আনেন। গত ২৩ ফেব্রুয়ারি অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত শূন্য পদ পূরণের তাগিদ দেন।

ওই বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের সব স্তরেই জনবলের অভাব রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আপাতত ২ হাজার ৭০১টি কনস্টেবলের শূন্য পদ জরুরি ভিত্তিতে পূরণের নির্দেশ দিয়েছিলেন তিনি। এ ছাড়া গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেকের অস্থিরতা নিয়ে রাঙামাটির পুলিশ সুপারের বার্তা

সাজেকের অস্থিরতা নিয়ে রাঙামাটির পুলিশ সুপারের বার্তা

সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সারা রাত নাচ-গানে মেতে ওঠুন, পুলিশ রেইডের সম্ভাবনা নেই

পার্টি আয়োজনে এয়ারবিএনবি-র বিজ্ঞাপন সারা রাত নাচ-গানে মেতে ওঠুন, পুলিশ রেইডের সম্ভাবনা নেই

আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছেলে-মেয়েরাও আটক

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অসামাজিক কাজ আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছেলে-মেয়েরাও আটক

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অসামাজিক কাজ, আটক তরুণ-তরুণীদের যে সাজা হলো

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অসামাজিক কাজ, আটক তরুণ-তরুণীদের যে সাজা হলো

‘অন ক্যামেরা’ অভিযানে জেরা, আইন কী বলে?

‘অন ক্যামেরা’ অভিযানে জেরা, আইন কী বলে?

আরও পড়ুন

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম