Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয়করণ হবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:১৭ পিএম

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয়করণ হবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Advertisement

পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কোনো দুর্নীতির জায়গা নেই। এটি কোনোভাবেই দলীয়করণ করা হবে না। ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের টাকা নারী প্রধানদের অ্যাকাউন্টে চলে গেছে। এখানে দুর্নীতির কোনো সুযোগই নেই। কতগুলো মানদণ্ড আছে, তার ভিত্তিতে স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে এটি ঠিক হচ্ছে। সরকার তার অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে।

ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর পৌর শহরের জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পাইলট প্রকল্প হিসেবে (পরীক্ষামূলকভাবে) জেলার বাঞ্ছারামপুর উপজেলা পৌর শহরের ৮নং ওয়ার্ডের ৮৬ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রতিমন্ত্রী।

কার্ডের আওতায় থাকা প্রত্যেক পরিবার নগদ ২ হাজার ৫শ টাকা করে সহায়তা পাবে। সরকারি কোষাগার থেকে এই অর্থ সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন। আগামী বাজেট থেকে ফ্যামিলি কার্ড ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত হতে থাকবে। সরকার সবার আগে জনগণের কথা ভেবেছে। জনগণের মধ্যে যারা সবচেয়ে প্রান্তিক, আর্থিক দিক থেকে যারা দুর্বল অবস্থায় আছে; তাদেরকে সবার আগে বিবেচনায় এনেছে।

জোনায়েদ সাকি বলেন, একটি দল একজন উপদেষ্টার কথাকে বিকৃত করে পুরো নির্বাচনকে কালিমালিপ্ত করতে চাইছে, এটি রাজনৈতিক দেউলিয়াত্ম; পুরনো বন্দোবস্তের রাজনীতি।

তিনি বলেন, বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ। জনগণের স্বার্থভিত্তিক কাজ করেই এ দেশে আগামী দিনের রাজনীতি করতে হবে। সেই রাজনীতিই জনগণ সমর্থন করবে, অপরাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম মুসা প্রমুখ।

প্রসঙ্গত, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে দেশের ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম