দুটি বিষয় বাদে জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করবে সরকার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৬:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ হুবহু পাশ করবে বর্তমান সরকার। নোট অব ডিসেন্ট দেওয়া ২টি বিষয় বাদে জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের অনেক দফায় অনেক দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। আমরাও দিয়েছি। সেখানে বলা আছে-যদি নির্বাচনি মেনুফেস্টোতে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত হয়-সেসব দল সেটা বাস্তবায়ন করতে পারবে। আমরা চারটি বিষয়ে সম্মত হয়েছি। অনেক দল দুটি বিষয়ে সম্মত হয়েছে। সেটা হচ্ছে-অর্থবিল ও আস্থা ভোট। এই দুটি বাদে সব বিষয়ে এমপিরা স্বাধীন। কিন্তু আমরা বলেছি আরও দুটি বিষয়ে এমপিরা পরাধীন। একটা হচ্ছে সংবিধান সংশোধনী ও আরেক দেশে যদি কখনো যুদ্ধ পরিস্থিতি হয়, সেই সময় যে আইন আসবে সেটা দলের পক্ষে থাকতে হবে। এ দুটি বিষয়ে আমরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছি। এখন আমরা ম্যান্ডেট পেয়েছি। সুতরাং আমরা সেভাবে এগিয়ে যাব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো আরোপিত আদেশ-যেগুলো জবরদস্তিমূলকভাবে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা সেটার মধ্যে নেই। তবে আমরা জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর এবং প্রতিটি শব্দ বাস্তবায়ন করব।
