Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত

ইশরাকের পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার প্রতিশ্রুতি দৃশ্যমান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৫২ এএম

ইশরাকের পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার প্রতিশ্রুতি দৃশ্যমান

সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ (বাঁয়ে) ও ইশরাক হোসেন (ডানে)। ছবি : সংগৃহীত

Advertisement

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তার মতে, সরকারের সদস্যদের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে জন এফ ড্যানিলোভিচ লিখেছেন, ‘ইশরাক হোসেনের বেপরোয়া কর্মকাণ্ডের পর তার পদত্যাগ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এটি এমন একটি ইঙ্গিত, যা প্রমাণ করে সরকারের সদস্যদের তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে তারেক রহমান আন্তরিক। বাংলাদেশের ভবিষ্যতকে অতীতের চেয়ে ভিন্ন পথে এগিয়ে নিতে তার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, জন এফ ড্যানিলোভিচ ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) বা উপ-রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

বর্তমানে তিনি আন্তর্জাতিক থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো হিসেবে কাজ করছেন। 

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। 

পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চপর্যায়ের সূত্র তার পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করে জানায়, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদত্যাগের পর ইশরাকের স্ত্রীর রহস্যময় পোস্ট

পদত্যাগের পর ইশরাকের স্ত্রীর রহস্যময় পোস্ট

নানা নাটকীয়তার পর ইশরাকের পদত্যাগসহ দিনের সব খবর

নানা নাটকীয়তার পর ইশরাকের পদত্যাগসহ দিনের সব খবর

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

ইশরাকের সেই জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

ইশরাকের সেই জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ, এক এমপির বিদায়

আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ, এক এমপির বিদায়

জমি দখল বা চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি

সংবাদ সম্মেলনে ইশরাক জমি দখল বা চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি

আরও পড়ুন

পদত্যাগের পর ইশরাকের স্ত্রীর রহস্যময় পোস্ট

পদত্যাগের পর ইশরাকের স্ত্রীর রহস্যময় পোস্ট

সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত ইশরাকের পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার প্রতিশ্রুতি দৃশ্যমান

ইশরাকের পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার প্রতিশ্রুতি দৃশ্যমান

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম