Logo
Logo
×

Advertisement

জাতীয়

বন্ধ পাটকল চালু করার কথা জানালেন প্রতিমন্ত্রী

Icon

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম

বন্ধ পাটকল চালু করার কথা জানালেন প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। ছবি: যুগান্তর

Advertisement

বন্ধ পাটকল চালুর কথা জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি। এটি আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। একসময় এই সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল। এখন এটা অনেকটা পিছিয়ে গিয়েছে। আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিতেই ছিল বন্ধ পাটকলগুলো আবার চালু করা। এই খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা। 

‎শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারে উদ্বুদ্ধ করার কথা জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন- ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্লাস্টিককে নিষিদ্ধ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা আবার প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলব। পাশাপাশি চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। ইতোমধ্যে সরকারের বিভিন্ন অফিসে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগ নিচ্ছি। 

‎‎এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

গাজীপুরে এসআই-বিএনপি নেতা নিহত, ঘাতক ট্রাকচালক গ্রেফতার পিরোজপুরে

গাজীপুরে এসআই-বিএনপি নেতা নিহত, ঘাতক ট্রাকচালক গ্রেফতার পিরোজপুরে

সাঈদীর মামলার বাদী মানিক পশারী মুক্তিযোদ্ধা কিনা, যা জানা গেল

সাঈদীর মামলার বাদী মানিক পশারী মুক্তিযোদ্ধা কিনা, যা জানা গেল

মানিক পশারীর কবর খোঁড়া ও দাফন ঘিরে আসলে কী ঘটেছিল? বেরিয়ে এলো আসল সত্য

মানিক পশারীর কবর খোঁড়া ও দাফন ঘিরে আসলে কী ঘটেছিল? বেরিয়ে এলো আসল সত্য

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগে জড়িত একটি গ্রুপ: ডিএমপির ডিসি

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগে জড়িত একটি গ্রুপ: ডিএমপির ডিসি

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম