Logo
Logo
×

Advertisement

জাতীয়

এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম

এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। ফাইল ছবি

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, এই লক্ষ্যে প্রয়োজনীয় কেনাকাটার কাজ চলছে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে বৈঠকের পর চিফ হুইপ এসব বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, হাউজ কমিটির বৈঠক হয়েছে। ১০ এপ্রিলের মধ্যে বাসা বরাদ্দ দেওয়া হবে। আসবাবসহ বিভিন্ন জিনিস ক্রয় করতে হবে। খুব শিগগিরই সব এমপি বাসায় উঠতে পারেন, আশ্বস্ত করছি। সুপেয় পানি নিয়ে সমস্যা হয়েছে। সেটার সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে।

সংসদ কক্ষের সাউন্ড সিস্টেম নিয়ে চিফ হুইপ বলেন, সাউন্ড সিস্টেম এখনো কাজ করছে না। নতুন ব্যবস্থা আনার আগে বিদ্যমান সাউন্ড সিস্টেম নিয়েই কাজ চালাতে হবে। সাউন্ড সিস্টেম নিয়ে যেন বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড না হয় সেদিকে নজর দেওয়া হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টে সাউন্ড সিস্টেম নিয়ে নাশকতা হয়েছে। সাউন্ড সিস্টেমের জটিলতায় প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রীকে হ্যান্ডমাইকে কথা বলতে হয়েছে, এমনটা কখনোই হয়নি। কেউ আছেন যিনি স্যাবোটাজ করেছেন বলে আমরা ধারণা করি। তদন্ত কমিটি ২ এপ্রিল প্রতিবেদন দেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

সংসদ ভবনে বসছে সোলার প্যানেল

সংসদ ভবনে বসছে সোলার প্যানেল

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম